সার ডিলার সমিতির সভাপতির বিরুদ্ধে অবৈধ ভাবে সার মজুদের অভিযোগ
০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নিজেই এখন সার মজুদ করে কৃত্রিম সার সংকট করছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ বছর একটানা সভাপতির দায়িত্বে থাকা বিতর্কিত হাজী জাহাঙ্গীর ফ্যাসিষ্ট আ’লীগ সরকারের একজন দোসর হিসেবে পরিচিত হলেও ৫ আগস্টের পরে তার চুলে বাতাস লাগেনি। বরং সব কিছু ম্যানেজ করে এখনো তিনি দাপটের সঙ্গে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন।
পোড়াহাটী ইউনিয়নের সার ডিলার হাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে গুদামে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে সাকিব হোসেন। তিনি উপজেলা কৃষি অফিসার কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, ডিলার হাজী জাহাঙ্গীরের কাছে পর্যাপ্ত সার রয়েছে। এসব সার গোপনে তিনি গোডাউনে মজুদ করেছেন। কৃষকরা ডিলারের কাছে দিনের পর দিন ধর্না দিয়েও সার পাচ্ছেন না। কৃত্রিম সংকট তৈরি করে জাহাঙ্গীর কালোবাজারে উচ্চমূল্যে ওই সার বিক্রি করছেন বলেও দাবী করা হয়।
বিজয়পুর গ্রামের কৃষক মহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে অভিযোগ করেন, হাজী জাহাঙ্গীরের সারের গুদামে বরাদ্দের অতিরিক্ত সার থাকলেও তিনি এলাকার কৃষকদের সার দিচ্ছেন না। এতে কৃষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে কালীগঞ্জের সার ডিলার দাউদ হোসেন জানান, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঝিনাইদহ জেলা শাখার জমি কেনার জন্য ২০১৪ সালে ৩২ লাখ টাকা তুলে সংগঠনের সভাপতি হাজী জাহাঙ্গীরের কাছে দেওয়া হয়। কিন্তু বিএফএ’র জমি না কিনে তিনি সেই টাকা আত্মসাৎ করে নিজে বিল্ডিং বানিয়েছেন। একই অভিযোগ করেন সদর উপজেলার নগরবাথান এলাকার সার ডিলার আব্দুল হান্নান।
কোটচাঁদপুরের সার ডিলার নাছির উদ্দীন জানান, হাজী জাহাঙ্গীর সার ডিলার সমিতি ২৫ বছর ধরে কুক্ষিগত করে রেখেছেন। তিনি নিজেই সভাপতি নিজেই সাধারণ সম্পাদক এবং নিজেই ক্যাশিয়ার। কে কোন পদে আছেন তা কাউকে জানতে দেওয়া হয় না। তিনি সব সময় বাতাস বুঝে চলেন এবং রাজনৈতিক নেতাদের অর্থ দিয়ে সবকিছু ম্যানেজ করেন।
তথ্য নিয়ে জানা গেছে, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাজী জাহাঙ্গীর ভারতে নিহত আনার এমপির দোসর ছিলেন। সাবেক এমপি আনারের প্রভাব খাটিয়ে তিনি নিজে ও স্ত্রীর নামে একাধিক ডিলার নিয়েছেন। নীতিমালা ভঙ্গ করে এমপি আনারের নামেও বেশ কয়েটি ডিলার করে দিয়েছেন।
অভিযোগ আছে তিনি ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর প্রভাব খাটিয়ে গান্না ইউনিয়নের সার ডিলার মিলন ঘোষের লাইসেন্স বাতিল করেন। এ সময় মিলনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদা না দেওয়ায় সাবেক ডিসি রফিকুল ইসলামের দিয়ে লাইসেন্স বাতিল করেন। পরে উচ্চ আদালতে রিট করে বিএনপি সমর্থক মিলন ঘোষ লাইসেন্স ফিরে পান।
এ সব বিষয়ে জানতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাজী জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন ধরেননি।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নূর এ নবী জানান, সাকিব নামে এক যুবক তার কাছে অভিযোগ করেছেন। তিনি অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছেন।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় জানান, সারের অবৈধ মজুদের বিরুদ্ধে কৃষি বিভাগ কোন ছাড় দিবে না। তিনি বলেন এ ধরণের অভিযোগ তার কাছে আসেনি। তবে উপজেলা অফিসারের কাছে যদি দিয়ে থাকেন তবে আমি ব্যবস্থা নিচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা