ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের সৃজনশীল আয়োজনে গফরগাঁওয়ে ফলদ ও বৃক্ষ মেলা সম্পন্ন

Daily Inqilab স্টাফ রিপোর্টার, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে

২৬ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। গত ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত গফরগাঁও পশু হাসপাতাল রোডে অবস্থিত অক্সফোর্ড একাডেমির নিজস্ব ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মেলাকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মেলায় শিক্ষার্থীদের পরিচালিত মোট ১৮টি স্টল স্থান পায়। এসব স্টলে ফলদ ও বনজ বৃক্ষ, মৌসুমি ফল, ঘরোয়া পিঠা-পুলি, হস্তশিল্প, খেলনা, প্রসাধনী সামগ্রী এবং মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীদের হাতে সাজানো স্টল, পণ্য উপস্থাপন এবং ক্রয়-বিক্রয়ের বাস্তব অভিজ্ঞতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। উপস্থিত অভিভাবক ও সুধীজন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন। মেলা পরিদর্শনে আসেন স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ময়মনসিংহ জেলা (দ) যুবদল নেতা ও গফরগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক আজিজ মেলা ঘুরে দেখে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া বর্তমান সময়ের প্রয়োজন। অক্সফোর্ড একাডেমির অধ্যক্ষ বাহার উদ্দিন বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক সাড়া ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে তাঁদের উৎসাহিত করবে। আয়োজকেরা জানান, মেলাটি শিক্ষার্থীদের আনন্দ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ, কৃষি এবং ফলদ গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় মানুষের আগ্রহ বাড়াতে সহায়ক হয়েছে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা