ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

হেফাজত আমিরের গাড়িতে বাসের ধাক্কা : সহিসালামতে মুহিব্বুল্লাহ বাবুনগরী

Daily Inqilab আলমগীর নিশান ,ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। তবে দুর্ঘটনায় তিনি ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি। মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে একটি বাস মাইক্রোবাসটির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা হেফাজত আমিরসহ কেউ আহত হননি।
 
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে দুর্ঘটনার খবর ফটিকছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে হেফাজত আমিরের শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা বিভিন্ন মাধ্যমে আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীর খোঁজখবর নেন এবং তার সুস্থতা ও নিরাপদ সফরের জন্য দোয়া করেন।দুর্ঘটনার পর স্থানীয় হেফাজত নেতাকর্মীরাও ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল

আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা

মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার

শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন

গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র

বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম

ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ

ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ

ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের

‎পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা

স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে ব্রিটেনের ট্রেড ইউনিয়নগুলোর আলটিমেটাম

প্রবাসীর বাড়ীতে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার

আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগের সুযোগ বাড়ানোর আলোচনা

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির সামগ্রী জব্দ

ব্রাহ্মণপাড়ায় ২২ দিন ধরে সহকারী ভূমি কমিশনার পদ শূন্য, সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি