ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ডেঙ্গুর ঊর্ধ্বগতি, ২৪ ঘণ্টায় নতুন ২৫ রোগী

Daily Inqilab কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

কিশোরগঞ্জে নতুন করে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ১০৯ জন। সব মিলিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ জনে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য বিবরণীতে এ চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন ভর্তি রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ২৫ জন ভর্তি আছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

এ ছাড়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, হোসেনপুরে ৭, করিমগঞ্জে ৫, তাড়াইলে ৪, কটিয়াদীতে ৪, কুলিয়ারচরে ৩, নিকলীতে ২ এবং পাকুন্দিয়ায় ১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জনসহ চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ১ হাজার ১১৭ জনে পৌঁছেছে। তবে একই সময়ে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন রোগী।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা নিশ্চিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক, মাছ-নৌকা জব্দ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক, মাছ-নৌকা জব্দ

সউদীর আবেদনের পর হুতিদের থামাতে ইরানকে চীনের চাপ

সউদীর আবেদনের পর হুতিদের থামাতে ইরানকে চীনের চাপ

পীরগঞ্জে বাস থামানো নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

পীরগঞ্জে বাস থামানো নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ: নিহত ১, আহত ২

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ: নিহত ১, আহত ২

বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে নতুন নির্দেশনা

বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে নতুন নির্দেশনা

পবিত্র মক্কা নগরীর মর্যাদা রক্ষায় হামলা বন্ধ করতে হবে: বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

পবিত্র মক্কা নগরীর মর্যাদা রক্ষায় হামলা বন্ধ করতে হবে: বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

যন্ত্রাংশ চুরির কারণে বরিশাল বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ

যন্ত্রাংশ চুরির কারণে বরিশাল বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ

গ্লাসগোতে সিগারেট চেয়ে না পেয়ে বাংলাদেশি যুবককে বেদম কিল-ঘুষি

গ্লাসগোতে সিগারেট চেয়ে না পেয়ে বাংলাদেশি যুবককে বেদম কিল-ঘুষি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা

প্রেসিডেন্টের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

এক ঘণ্টার টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটুপানি: চরম ভোগান্তিতে নগরবাসী

এক ঘণ্টার টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটুপানি: চরম ভোগান্তিতে নগরবাসী

সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

বিনোদনের নামে সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের আহ্বান

বিনোদনের নামে সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের আহ্বান

কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

বগুড়া লেখক চক্রের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া লেখক চক্রের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া শজিমেকে ফের হট্টগোল: ৪ আনসার আহত, পুলিশের হাতে আটক ৪

বগুড়া শজিমেকে ফের হট্টগোল: ৪ আনসার আহত, পুলিশের হাতে আটক ৪

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

শুক্রবার সকাল ৮টা থেকে সাভার ও আশুলিয়ায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

শুক্রবার সকাল ৮টা থেকে সাভার ও আশুলিয়ায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী তিন জাহাজ চট্টগ্রামে

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী তিন জাহাজ চট্টগ্রামে

পাল্টা পদক্ষেপ! এবার সুইডিশ কূটনীতিককে বহিষ্কার করল ইরান

পাল্টা পদক্ষেপ! এবার সুইডিশ কূটনীতিককে বহিষ্কার করল ইরান