মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়ালটন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত করা এবং তাদের পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ বাড়াতে ওয়ালটনের সঙ্গে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ব্যবহারিক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখন সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের কর্মপরিবেশ, প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, তখন তাদের জ্ঞান আরও কার্যকর হবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন সহজ হবে।
তিনি বলেন, মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ তৈরি করতে চায়। দেশের প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারিত করা সম্ভব। প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা ওয়ালটনের বিভিন্ন কার্যক্রম কাছ থেকে দেখার এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সঙ্গে ওয়ালটনের প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি হবে।
মাভাবিপ্রবি ও ওয়ালটনের এই উদ্যোগ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম দল ঘোষণা: ৪৪ জনের দুই স্কোয়াড
ঢাবিকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ করতে ছাত্রদলের উদ্যোগ
শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি পরিচালক মনোনয়নে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পেলে সুন্দর ভবিষ্যৎ গড়বে: রাজশাহী জেলা প্রশাসক
২৫ ট্রিলিয়ন ডলারের এআই সাম্রাজ্য: প্রযুক্তির বিশ্ব শাসন করছে যে শীর্ষ কোম্পানিগুলো
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর
লিফট-সিঁড়ি-চিকিৎসাসেবার বেহাল দশা, মচিমহায় অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ
চ্যাম্পিয়নস লীগের প্রথম শিরোপা বিলাইছড়ির
ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা
আগামী প্রজন্মকে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষায় গড়ে তুলতে হবে: এটিএম আজহার
ফরিদপুরে মহাসড়কে গুলি চালানো সেই পিস্তল উদ্ধার, গ্রেফতার যুবক
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের থাবা: অবৈধ বালুমহালে শোরগোল, ডাম্পার জব্দ ও শ্যালু মেশিন ধ্বংস
নতুন আইনে মামলা তদন্ত করবে এপিবিএন, রোহিঙ্গা এলাকায় মাদক-অস্ত্রে বিশেষ নজর
বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ
বন্ধ থাকা চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান আবুল খায়ের গ্রুপে
গোয়ালন্দে এসআরবি’র অভিযানে অস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেফতার ১
নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান আইজিপির
আটোয়ারীতে বালাইনাশকে ১৩-১৫ জন বর্গাচাষীর স্বপ্নের ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের
সউদী আরবে ফের ড্রোন হামলা, নিহত ১