ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

Daily Inqilab মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবিরের জেলা সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল মতিন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মেধার বিকাশের পাশাপাশি উন্নত চরিত্র গঠন জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি। বৈষম্যহীন, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠনে মেধাবী তরুণদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের ঐক্য, নৈতিকতা ও দেশপ্রেম দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা আমির হাফেজ কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম, ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ম্যানেজার মো. আলতাফ হোসেন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোশাররফ হোসেন ও জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা