রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ এএম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অভিযান চালিয়ে ৩৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে এক সুতা ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৩৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বাকশৈল গ্রামের সুতা ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জালগুলো কেশরহাট বাজারের ছাগলহাটায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এইচ. এম. মাহাবুব-উর-রশিদ, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাচ্চু ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা