শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকারীর সাথে জড়িতদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের অবস্থানের ওপর প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নির্ভর করবে। রাশেদ খান বলেন, বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই।
বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকান্ড নিয়েও কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর আমীরের উদ্দেশে তিনি বলেন, তাঁর মতে আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়ে শহীদ আবু সাঈদের বাবা মায়ের কাছে জামায়াতের আমিরের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কবর জিয়ারত শেষে রাশেদ খান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিদেশী বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন দ্রুত করা সম্ভব না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সিলেটে ডিজিটাল ডাকঘর সমূহের ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন" কোর্সের পরীক্ষা সম্পন্ন
‘কোনো যদি-কিন্তু নয়, ইনফান্তিনোকে বিদায় নিতেই হবে’
কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, সময়সূচি পুনর্নির্ধারণ
গড়াইয়ে ৪ বছর পর নৌকাবাইচ, নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল
দলীয় কোন্দল: বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম ও প্রতীক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত