ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

Daily Inqilab বাকৃবি সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

সভায় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি তিনটি পৃথক পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এরপর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা ও পরিচালকদের সঙ্গে এবং সর্বশেষ বেলা ১টা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য।

পৃথকভাবে তিন সভাতে উপাচার্য সকলের সহযোগিতা চেয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এসময় উপস্থিত শিক্ষকেরা জানান, উপাচার্যের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের সমস্যা উদঘাটন, পরিকল্পনা নিরূপণ ও সমস্যার সমাধানে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করে যাবে বলে জানান তারা।

শিক্ষকদের সাথে সভায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‎একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার অবকাঠামো বা প্রাতিষ্ঠানিক কাঠামোর সৌন্দর্যের মধ্যে নয়। এর মূল শক্তি হলো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিটি মানুষের মেধা, দক্ষতা, নিষ্ঠা ও সততার সমবেত প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের পরিচয় তার শিক্ষকদের মাধ্যমে প্রস্তুত হয়। তাই বাকৃবিকে আরও সমৃদ্ধ, আধুনিক, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।

তিনি বলেন, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় বাকৃবির ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় একটু দূরে ময়মনসিংহে থাকাতে আমরা সুযোগ একটু কম পাই। যারা ঢাকায় আশেপাশে থাকে, তারা সুযোগ বেশি পায়। সেজন্য আমাদের এদিকে একটু খেয়াল রেখে এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষকরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এত গবেষণা বাংলাদেশের কোথাও হয় না। এত মাস্টার্স, পিএইচডি বাংলাদেশের কোনো ভার্সিটিতে হয় না। এটা আমাদের একটা বড় একটা অর্জন এবং সুযোগ। এই সুয়োগ কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‎আমাদের বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খল, সৎ ও দক্ষ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর অভাব নেই। আমি তাঁদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করতে চাই। তবে কেউ যদি মনের অজান্তে নিজেকে কোনো ভুল পথে পরিচালিত করে থাকেন, তাঁরা নিজের দুর্বলতাগুলো দূর করে নিজেদের খাঁটি মানবসম্পদে রূপান্তরিত করার চেষ্টা করবেন। সময়মতো অফিসে আসা, ক্লাস নেওয়া, গবেষণা পরিচালনা করা, এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য।

আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা হাতে হাত মিলিয়ে ন্যায়নীতির ওপর প্রস্তুত থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে যেন আমাদের প্রতিটি ঐতিহ্য আরও গৌরবময় ইতিহাসে রূপান্তর করতে পারি।

বিভাগ : ক্যাম্পাস

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লক্ষ্মীপুরের ডাব বিক্রেতাকে কুপিয়ে জখম, মামলা করায় হুমকিতে বাদি

লক্ষ্মীপুরের ডাব বিক্রেতাকে কুপিয়ে জখম, মামলা করায় হুমকিতে বাদি

পর্যটন খাতের অবদান ৮ থেকে ৯ শতাংশে নিতে চায় সরকার : বিমান মন্ত্রী

পর্যটন খাতের অবদান ৮ থেকে ৯ শতাংশে নিতে চায় সরকার : বিমান মন্ত্রী

তৃণমুলে সংগঠন মজবুতির প্রস্তুতি

তৃণমুলে সংগঠন মজবুতির প্রস্তুতি

দাউদকান্দিতে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

দাউদকান্দিতে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

ইবিতে ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন

ইবিতে ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন

নিবন্ধনের আর মাত্র ৫ কর্মদিবস বাকি: এজেন্সির মাথায় হাত !

নিবন্ধনের আর মাত্র ৫ কর্মদিবস বাকি: এজেন্সির মাথায় হাত !

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা বদলি

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা বদলি

পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট

ফ্রি প্যালেস্টাইন’ ইস্যুতে ম্যাকলমোরের পাশে হ্যামিল্টন; লিখেছেন— তোমার পাশে আছি

ফ্রি প্যালেস্টাইন’ ইস্যুতে ম্যাকলমোরের পাশে হ্যামিল্টন; লিখেছেন— তোমার পাশে আছি

বিজিবির অভিযানে ৯’শ ১৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

বিজিবির অভিযানে ৯’শ ১৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

এশিয়ান গেমস শেষ বরুণের

এশিয়ান গেমস শেষ বরুণের

সৈয়দপুরে উর্দূভাষীদের মানববন্ধন: বাংলাদেশি হিসেবে স্বীকৃতির দাবি

সৈয়দপুরে উর্দূভাষীদের মানববন্ধন: বাংলাদেশি হিসেবে স্বীকৃতির দাবি

কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়

কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়

কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষা না জানায় প্রবাসে পিছিয়ে বাংলাদেশিরা

কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষা না জানায় প্রবাসে পিছিয়ে বাংলাদেশিরা

৩০ বলে সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড

৩০ বলে সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড

হাসান নয়, অগাস্টের সেরা দিনুশা

হাসান নয়, অগাস্টের সেরা দিনুশা

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ