নাসা স্পেস সেটেলমেন্ট কনটেস্ট ২০২৩ -এ প্রথম ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র ৬ শিক্ষার্থী
০৩ এপ্রিল ২০২৩, ০৭:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:০২ পিএম
নাসা স্পেস সেটেলমেন্ট কনটেস্ট ২০২৩ -এ অংশ নিতে ‘প্রজেক্ট ক্লেমেনশিয়া’ তৈরি করে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র গ্রেড ৮ এর ছয় শিক্ষার্থী। এ প্রকল্পই প্রতিযোগিতায় ‘গ্রেড ৮ লার্জ গ্রুপ ক্যাটাগরি’তে প্রথম স্থান অধিকার করে নেয়।
অধ্যাপক ও ’নীলের চিন্তা ও নীরিক্ষার পদ্ধতি অনুসরণের মধ্য দিয়ে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে নাসা স্পেস সেটেলমেন্ট কনটেস্ট। মুক্তভাবে মহাশূন্যে বসতিস্থাপনের ধারণা ছাড়া এই প্রকল্পে শিক্ষার্থীদের জন্য আর কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই। বসতিগুলোকে অবশ্যই স্থায়ী আবাস হিসেবে তৈরি করতে হবে, অস্থায়ী কোনো আবাস বা ক্যাম্প হিসেবে তৈরি করা যাবে না। কোনো গ্রহ বা উপগ্রহে এই বসতিস্থাপন চলবে না, তবে বসতির কার্যক্রম সহজ করার জন্য সেখানে খননকাজ করা যাবে। মহাশূন্যে বসতিস্থাপন এবং এর সাথে সম্পর্কিত মাইনিং, বসতির বিস্তারে কার্যক্রম, সেখানকার অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের মতো একটি বা কয়েকটি বিষয় নিয়ে প্রকল্পটি শেষ করতে হবে।
এ বছর প্রতিযোগিতায় ১৯টি দেশের ২৬ হাজার ৭২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। বিশ্বের যেকোনো জায়গা থেকে ৭-১২ গ্রেডের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রক্রিয়া ডিসেম্বরে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। মার্চের শেষে বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। দ্য নাসা এমেস রিসার্চ সেন্টার ও দ্য ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) এই প্রতযোগিতার স্পন্সর।
ডিপিএস এসটিএস স্কুল ঢাকা থেকে দুই গ্রুপ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রেড ৭ এর সাতজন শিক্ষার্থী ‘প্রজেক্ট এলিসিয়াম’ ও গ্রেড ৮ এর ছয়জন শিক্ষার্থী ‘প্রজেক্ট ক্লিমেনশিয়া’ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীরা এনএসএস’এর দ্য অ্যাওয়ার্ডফোর্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে প্রকল্পগুলো জমা দেয়। প্রজেক্ট ক্লিমেনশিয়া’র বিজয়ী প্রতিযোগীরা হচ্ছে- মোহাম্মদ মোহাইমিন উদ্দিন নাইব, মো. ফারজান আলি, আয়াত গুলফাম মাহমুদ, কে এ আদিয়ান সাদিক, পরীক্ষিত সিং ও আবরার এহসান।
এ বিষয়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস বলেন, প্রথমবারের মতো স্পেস সেটেলমেন্ট কনটেস্টে অংশগ্রহণ করতে বলায় অনেক শিক্ষার্থীই ইতস্ততবোধ করছিল, কারণ তাদের আগে এখান থেকে কেউ এই প্রতিযোগিতায় অংশ নেয়নি। তবে, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই দলগতভাবে নিবেদিত হয়ে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেছে। প্রকল্পের প্রস্তুতি চলাকালে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও সমানভাবে মেধার স্বাক্ষর রাখেন। প্রজেক্ট ক্লেমেনশিয়া’র মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এ গৌরব অর্জন করায় আমরা সত্যিই অভিভূত। আমরা আশা করি, মহাকাশ ও জোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ভবিষ্যতেও তারা তাদের অসামান্য প্রচেষ্টা অব্যহত রাখবে।
প্রকল্প জমাদান প্রোগ্রামের কো-অর্ডিনেটর ছিলেন- রঞ্জিত এস, শাহেদ বুলবুল পাপন, আমেনা দেওয়ান, বিশ্বনাথ ভট্টাচার্য, হ্যান্স অঙ্কুর ব্যাপারী ও আশিস চ্যাটার্জি।#
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা