'দাউদের আমন্ত্রণে শারজাহ যাইনি', বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মন্দাকিনী
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
আশির দশকে 'রাম তেরি গঙ্গা মৈলী' সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া বলিউড অভিনেত্রী মন্দাকিনী অবশেষে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে তার আলোচিত ছবি ও সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। শারজাহর ক্রিকেট স্টেডিয়ামে দাউদ ইব্রাহিমের পাশে তার বসে থাকার যে ছবিটি তৎকালীন সময়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিল, তা নিয়ে এত বছর পর সত্যতা প্রকাশ করলেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।
সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্দাকিনী স্পষ্ট জানান, দাউদ ইব্রাহিম তাকে কোনো ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাননি।
সাক্ষাৎকারে মন্দাকিনী বলেন, "মানুষ যা খুশি লিখতে বা বলতে পারে, তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। একজন শিল্পীকে হাজার হাজার মানুষের সাথে মিশতে হয় এবং আমাদের কাছে সবাই সমান। সেখানে অনেক মানুষ একসাথে উপস্থিত ছিলেন। আমরা একটি শোয়ের কাজে দুবাই গিয়েছিলাম এবং সেখান থেকেই ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাই। দাউদ আমাকে আমন্ত্রণ জানাননি।"
তিনি আরও যোগ করেন, "সেই সময়ে বিষয়টি যে এত বড় বিতর্ক তৈরি করবে তা আমি বুঝতে পারিনি। তবে ওই বিতর্কটি আমার অভিনয় ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি করেছে। পরবর্তীতে আমি বুঝতে পারি যে এসব বিষয় সামলানোর জন্য পেশাদার টিমের প্রয়োজন হয়। আমি সব জায়গাতেই এই গুঞ্জনের প্রতিবাদ করেছিলাম।"
রাজ কাপুর পরিচালিত 'রাম তেরি গঙ্গা মৈলী' (১৯৮৫) দিয়ে বলিউডে পা রাখা মন্দাকিনী ক্যারিয়ারে ৭৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অনিল কাপুর, মিথুন চক্রবর্তী ও গোবিন্দার মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করলেও দাউদ ইব্রাহিমের সাথে ওই ছবির বিতর্ক তার ক্যারিয়ারে এক বড় ধাক্কা হিসেবে দেখা দেয়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু
বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত
মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল
আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা
মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার
শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন
গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র
বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম
ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা
স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে ব্রিটেনের ট্রেড ইউনিয়নগুলোর আলটিমেটাম
প্রবাসীর বাড়ীতে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার
আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগের সুযোগ বাড়ানোর আলোচনা
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির সামগ্রী জব্দ
ব্রাহ্মণপাড়ায় ২২ দিন ধরে সহকারী ভূমি কমিশনার পদ শূন্য, সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি