ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (এলসি) আওতায় স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি অনিষ্পন্ন থাকলে তা ওভারডিউ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির বিপরীতে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থায়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরবরাহের বিলের এই সময়সীমা অনুসরণ করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।এতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনাটি অনুসরণ করতে বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, গত ২৩ জুলাই জারি করা সার্কুলারের ০৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ডিডেমড এক্সপোর্টারদের ইডিএফ ঋণের আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠানোর আগে তাদের ওভারডিউ বা মেয়াদোত্তীর্ণ অবস্থার বিষয়টি যাচাই করতে হয়। অন্যদিকে, গত ১৩ আগস্ট জারি করা সার্কুলারের পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ ২৭০ দিনের জন্য ইউজেন্স ভিত্তিতে ব্যাক-টু-ব্যাক আমদানি এলসি খোলার অনুমতি রয়েছে।বাংলাদেশ ব্যাংক বলছে, অনুমোদিত ইউজেন্স সময়সীমা এবং ওভারডিউ অবস্থা নির্ধারণের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি সময় ধরে অনিষ্পন্ন থাকলে সেটিকে ওভারডিউ হিসেবে বিবেচনা করতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির ক্ষেত্রে ইডিএফ অর্থায়ন দেওয়ার সময় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি সময় ধরে বকেয়া বা অনিষ্পন্ন নেই। ব্যাংকগুলোর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ইডিএফ ঋণের আবেদন করার আগে ডিডেমড এক্সপোর্টারদের বকেয়া পরিস্থিতি যাচাই করা বাধ্যতামূলক।
নতুন নির্দেশনার ফলে ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় স্থানীয় সরবরাহের বিলের মেয়াদ ও ইডিএফ অর্থায়নের যোগ্যতা নির্ধারণে একটি অভিন্ন সময়সীমা কার্যকর হবে।
তবে ইডিএফ ঋণ পরিচালনা-সংক্রান্ত আগের অন্যান্য নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি। গত ২৩ জুলাই সার্কুলারে থাকা অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের নিজ নিজ গ্রাহকদের নতুন নির্দেশনার বিষয়বস্তু অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর
মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ
এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব
জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত
আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির
৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি
র্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি
বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো
সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা
বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি
রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা
অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম
ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন