লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
মোবাইল ফোনের পাওনা টাকা ও মাদক সংক্রান্ত পুরনো বিরোধের জেরে কুমিল্লার লালমাইয়ে আবদুর রশিদ (৩৯) নামে এক ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া রেলগেটের ১০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রশিদ নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে ও দুই সন্তানের জনক।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আটককৃত তিন আসামি হলেন— মেঘনা উপজেলার আলামীন (৩৮), ব্রাহ্মণবাড়িয়ার আবদুল মান্নান (৩৩) এবং স্থানীয় নিশ্চিন্তপুর গ্রামের মহিন উদ্দিন (৩৪)। পলাতক আসামি রাকিবুল ইসলামকে (২৫) ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ও মোবাইলের টাকা নিয়ে কিছুদিন আগে উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠক হলেও বিরোধ মেটেনি। বৃহস্পতিবার রাতে রেললাইনের পাশে আসামিদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে রশিদ ঘটনাটি ফোনে রেকর্ড করতে চান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় উৎসুক জনতা তিন আসামিকে ধরে ফেলে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আটককৃত আসামিরা মাদকের সাথে জড়িত। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে রেকর্ড: গ্যালন ছুঁলো ৬.৪৪ ডলার
স্পেনের স্কোয়াডে ডাক পেয়েছেন হুইসেন - ফারমিন
ইন্দোনেশিয়ার বহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরি
রাজধানীতে এক দিনে ৮ ককটেল বিস্ফোরণ
সরকারকে এতো বেশি চাপে রাখছে, সরকার যে স্বাভাবিক কাজ করবে সে সুযোগটাও পাচ্ছে না
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস
রূপায়ণ সিটিতে দুইদিন ব্যাপী ফুড ফেস্টিভাল শুরু
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা