ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Daily Inqilab মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় স্ত্রী ও দেড় বছরের কন্যাশিশুকে হত্যার পর ইকরাম হোসেন (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
নিহতরা হলেন—ইকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২০) এবং তাদের দেড় বছরের কন্যাশিশু আলীজা আক্তার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ইকরাম হোসেন তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার ও কন্যাশিশু আলীজা আক্তারকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে নিজ ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
 
শনিবার(১৯ সেপ্টেম্বর )সকালে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
 
স্থানীয়রা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
 
অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে ইট দিয়ে আঘাত করে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নিজেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। সকালে বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
 
তিনি বলেন, এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছেন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক