ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

সউদী আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, ইয়েমেনের হুথিদের হামলার হুমকি, সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনার জন্য মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা ‘লেভেল-৩’ নির্ধারণ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদ ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ্যে আসে। সতর্কবার্তায় সৌদি আরবের ক্ষেত্রে ‘লেভেল-৩ : ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ বলা হয়েছে। এই স্তরের অর্থ হলো, ভ্রমণের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত স্থানীয় আইনও মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মক্কার দিকে অগ্রসর হওয়া একটি হুথি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও এলাকায় হামলার ঘটনাও ঘটেছে।

এদিকে সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি বলে বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতাতেও উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য ওই সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এবং ১০ থেকে ৮০ কিলোমিটার এলাকার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে। অস্ট্রেলিয়াও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।

ইয়েমেনের পরিস্থিতিও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক সংঘাতে দেশটির অভ্যন্তরে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য জানিয়েছে। একই সঙ্গে হুথিদের সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা এবং সৌদি ও মিত্রবাহিনীর পাল্টা হামলায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

অন্যদিকে ইয়েমেন ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য আগের ‘লেভেল-৪ : ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে। যুক্তরাজ্যও দেশটির পুরো ভূখণ্ডে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। চলমান সংঘাত, অনিরাপদ পরিস্থিতি এবং আকস্মিকভাবে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কার কারণে ইয়েমেনকে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চানখারপুলের মেসে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চানখারপুলের মেসে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে তৃতীয়বার প্রস্তাব পাস

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে তৃতীয়বার প্রস্তাব পাস

কুড়িগ্রামে আমন মৌসুমে বিশেষ চমক: ইউরিয়া সার বরাদ্দ বাড়ল আরও ৫০০ টন

কুড়িগ্রামে আমন মৌসুমে বিশেষ চমক: ইউরিয়া সার বরাদ্দ বাড়ল আরও ৫০০ টন

কমলনগর নির্বাচন অফিসে ‘ঘুষে সহজ’ সেবা

কমলনগর নির্বাচন অফিসে ‘ঘুষে সহজ’ সেবা

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

দেশজুড়ে আবার শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’

দেশজুড়ে আবার শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’

এআই নিয়ে ভয় যৌক্তিক, তবে প্রযুক্তি সংস্থায় আস্থা রাখুন: অল্টম্যান

এআই নিয়ে ভয় যৌক্তিক, তবে প্রযুক্তি সংস্থায় আস্থা রাখুন: অল্টম্যান

আইফোন ডুও কি আসলেই নতুন কিছু, নাকি চীনা ব্র্যান্ডগুলোর পুরোনো প্রযুক্তি?

আইফোন ডুও কি আসলেই নতুন কিছু, নাকি চীনা ব্র্যান্ডগুলোর পুরোনো প্রযুক্তি?

রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫, নিখোঁজ কয়েক ডজন

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫, নিখোঁজ কয়েক ডজন

নিখোঁজের ৭ দিন পর বাড়ির পেছনের পুকুরে মিলল শিশুর বস্তাবন্দি লাশ

নিখোঁজের ৭ দিন পর বাড়ির পেছনের পুকুরে মিলল শিশুর বস্তাবন্দি লাশ

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা

কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ

নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ

দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক

দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক