আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের মুখোমুখি সংঘর্ষ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তানের দুটি যুদ্ধজাহাজের মধ্যে এক বিপজ্জনক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক গতিতে ভারতীয় যুদ্ধজাহাজের অত্যন্ত কাছাকাছি চলে আসলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের উপ-রাষ্ট্রদূতকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানের যুদ্ধজাহাজের এমন "অপেশাদার" আচরণের কারণে ভারতের একটি যুদ্ধজাহাজের সাথে তা ধাক্কা খায়। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ১৯৯১ সালের এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক মহড়া ও সৈন্য পরিচালনা সংক্রান্ত চুক্তি’র ১০ নম্বর ধারা সম্পূর্ণ লঙ্ঘন করেছে পাকিস্তানি নৌবাহিনীর এই পদক্ষেপ। এ বিষয়ে ইসলামাবাদেও নিযুক্ত ভারতের উপ-রাষ্ট্রদূতকে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরুপ কূটনৈতিক প্রতিবাদ লিপি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল চলাকালে দুই প্রতিবেশী দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এই ধরনের সরাসরি সংঘর্ষ বা মুখোমুখি অবস্থান নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ১৮ বাংলোদেশি
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মমেক হাসপাতালে আগুন: দুর্ঘটনাস্থল পরিদর্শন না করেই ফিরলেন প্রতিমন্ত্রী
‘জিনের আছর’, নাকি পরকীয়া, শাশুড়িকে হত্যাচেষ্টায় পুত্রবধূ গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
সৈয়দপুরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু
বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত
মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল
আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা
মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার
শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন
গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র
বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম
ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা