বুশরা বানোর বদলি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মেহবুবা মুফতির
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেছেন যে, ভারতে মুসলিমদের ব্যবহৃত শব্দভাণ্ডার নিয়ন্ত্রণ বা 'পুলিশিং' করছে বিজেপি।
পশ্চিমবঙ্গের খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদ থেকে আইপিএস কর্মকর্তা বুশরা বানোর সাম্প্রতিক বদলিকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন। একটি ভিডিওতে বুশরা বানোর ইসলামিক অভিবাদন ব্যবহারের তীব্র বিরোধিতা ও অভিযোগ ওঠার পরপরই তাকে বদলি করা হয়।
খড়গপুরে দায়িত্ব নেওয়ার মাত্র আড়াই মাসের মাথায় স্থানান্তর করা হয় আইপিএস বুশরা বানোকে। একটি ভিডিওতে "আসসালামু আলাইকুম", "ইনশাআল্লাহ" এবং "জাজাকাল্লাহ"-র মতো ধর্মীয় অভিবাদনমূলক শব্দ ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে নালিশ ঠোকা হয়েছিল বলে জানা গেছে।
এই ঘটনার প্রেক্ষাপটে মেহবুবা বলেন, এসব ঘটনা এখন আর সংখ্যালঘু সম্প্রদায়কে অবাক করে না।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ মেহবুবা লেখেন, "‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার অপরাধে বুশরা বানোর বদলি, আর এর পরপরই নির্বাচনকে গোটা মুসলিম সম্প্রদায়ের আনুগত্যের 'পরীক্ষা' বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য—যা আসলে পুরো সম্প্রদায়ের প্রতি এক ধরনের গোপন হুমকি—আমাদের আর অবাক করে না।"
উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বদলির কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগের কথা স্বীকার করা হয়নি।
শান্তি, কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ ঘটায় এমন সাধারণ শব্দগুলো নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি করা সম্ভব, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মেহবুবা।
তিনি বলেন, "বেশ মজার বিষয় হলো—শান্তি আপনার ওপর বর্ষিত হোক, ঈশ্বর চাইলে, এবং ঈশ্বরের প্রশংসা—এই সাধারণ তিনটি শব্দ একটি সুবিশাল ও শক্তিশালী রাজনৈতিক দলকে এতটা টলিয়ে দিতে পারে!"
মুসলিমদের ব্যক্তিগত জীবনযাপন ও পরিচয়ের ওপর নজরদারি ক্রমশ বাড়ছে উল্লেখ করে মেহবুবা যোগ করেন, "প্রথমে আমাদের খাবার, পোশাক আর বিয়ে নিয়ে টানাটানি করা হয়েছে, আর এখন আমাদের শব্দভাণ্ডার এবং আমাদের ভোটকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তাহীনতার অপর নামই এখন বিজেপি।"
জনসমক্ষে ধর্মীয় ভাষার প্রয়োগ, ধর্মীয় পরিচয় এবং সংখ্যালঘু অধিকার সংক্রান্ত চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই পিডিপি প্রধানের এই বিস্ফোরক মন্তব্য সামনে এলো।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামী প্রজন্মকে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষায় গড়ে তুলতে হবে: এটিএম আজহার
ফরিদপুরে মহাসড়কে গুলি চালানো সেই পিস্তল উদ্ধার, গ্রেফতার যুবক
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের থাবা: অবৈধ বালুমহালে শোরগোল, ডাম্পার জব্দ ও শ্যালু মেশিন ধ্বংস
নতুন আইনে মামলা তদন্ত করবে এপিবিএন, রোহিঙ্গা এলাকায় মাদক-অস্ত্রে বিশেষ নজর
গোয়ালন্দে এসআরবি’র অভিযানে অস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেফতার ১
নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান আইজিপির
আটোয়ারীতে বালাইনাশকে ১৩-১৫ জন বর্গাচাষীর স্বপ্নের ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের
সউদী আরবে ফের ড্রোন হামলা, নিহত ১
ত্রিপুরায় পাঁচ বাংলাদেশি নাগরিকের দুই বছরের কারাদণ্ড
নদীতীরে নিঃস্ব হওয়ার আতঙ্ক: মধুমতির ভাঙনে হুমকিতে বসতভিটা
প্রেসিডেন্টের সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইলেন প্রযুক্তিমন্ত্রী
ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪
সাটুরিয়ায় পাটের আঁশ ছাড়িয়ে পাটখড়ি সংগ্রহে ব্যস্ত গ্রামের নারীরা
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পাভেল
সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: প্রেস সচিব
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ শিক্ষককে শোকজ
বটিয়াঘাটায় ৫টি অবৈধ পাটা অপসারণ, ৫ হাজার মিটার জাল ধ্বংস
ডুপার নতুন ওয়েবসাইট উদ্বোধন
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ