হুতি সংকট সমাধানে বলপ্রয়োগের চেয়ে কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছে পাকিস্তান
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীর বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করে পাকিস্তান জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চলমান সংঘাত সমাধানে কোনো প্রকার জোর-জবরদস্তি বা বলপ্রয়োগের বদলে আলোচনা ও কূটনৈতিক মাধ্যমকেই অগ্রাধিকার দিচ্ছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান আন্তর্জাতিক ও আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তায় এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি সউদী আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কাছে অবস্থান মজবুত করার পাশাপাশি সউদী ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। অন্যদিকে সউদী জোটও হুতিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা জোরদার করেছে। বিশ্বের অন্যতম প্রধান এই নৌ-বাণিজ্য পথ অবরুদ্ধ বা ক্ষতিগ্রস্ত হলে তা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।
সংবাদ সম্মেলনে মুখপাত্র সাজ্জাদ হায়দার খান স্পষ্ট জানান, কোনো প্রকার সামরিক শক্তি প্রয়োগের চক্রে অংশ না নিয়ে বরং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায় পাকিস্তান। তিনি বলেন, “হুতিদেরও সব ধরনের হামলা ও হামলাজনিত কর্মকাণ্ড বন্ধ করা উচিত। আমাদের আলোচনা মূলত সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কেন্দ্রিক, কোনো চাপ বা বলপ্রয়োগের মাধ্যমে নয়।”
তবে সউদী আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এই মুখপাত্র। ২০১৫ সালে স্বাক্ষরিত ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট’ (SMDA) এবং সম্প্রতি তুরস্কসহ স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’-এর প্রতি নিজেদের অনড় অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, এই চুক্তিগুলোর আওতায় ইতোমধ্যে সউদীতে সেনা মোতায়েন বাস্তবায়িত হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে মোতায়েনকৃত বাহিনীর ধরণ বা অপারেশনাল বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
আফগানিস্তান প্রসঙ্গ:
একই ব্রিফিংয়ে আফগানিস্তান প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, পাকিস্তানের সীমানায় সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধে কাবুল থেকে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি প্রয়োজন। চীন, তুরস্ক এবং কাতারের মতো দেশগুলোর মধ্যস্থতায় ইতিপূর্বে আলোচনা হলেও আফগান কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। সীমানা পেরিয়ে হামলা বন্ধ হলে পাকিস্তান আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত বলে জানান তিনি। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরল শার্শার প্রবাসী যুবকের মরদেহ
কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯, হাসপাতালে ভর্তি ১১৬ জন
মাত্র ৩০ বলে জাপানকে হারিয়ে সেমিতে ভারত
৫ মিনিটের মিটিংয়ে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর
মোরেলগঞ্জের প্রাথমিকের শিক্ষকদের সঞ্চিত টাকা কর্মকর্তাদের পকেটে
সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল
অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব: পানিসম্পদমন্ত্রী
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্রসচিব
হাজারের বেশি গাড়ী নিয়ে কাল রংপুর অভিমুখী লংমার্চ: জামায়াত সেক্রেটারি
স্যাটেলাইট চিত্রে তোলপাড়: বিশ্বের প্রথম ড্রোন 'মাদারশিপ' বানাচ্ছে চীন
কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
ইসরায়েলে পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনীতিতে প্রভাব কম
৪৫ সেকেন্ডের পর এবার পাঁচ মিনিটের ভিডিও, আলোচনার কেন্দ্রে পাভেল
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি রেকর্ড মাত্রায়: পোলিশ প্রধানমন্ত্রী
ময়মনসিংহ সুইমিং পুলে ডেঙ্গুর ‘আস্তানা’!
ম্যাকলমোর বিতর্কে এবার আইরিশ রেডিওতে বন্ধ এড শিরানের গান
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, আয়োজনে পবিপ্রবি
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মানিকগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
মক্কায় হামলা চালায়নি হুথিরা, মুসলিম বিশ্বের সহানুভূতি পেতে মিথ্যাচার সউদীর!