ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

এআই এজেন্ট দিয়ে ইরান ও চীনের অভূতপূর্ব বৈশ্বিক প্রভাব বিস্তারের চেষ্টা

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

সাম্প্রতিক মাসগুলোতে ইরান, চীন এবং ইসরায়েলের বিভিন্ন গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় জনমত প্রভাবিত করার লক্ষ্যে অভিনব উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছে। দ্রুত বিকশিত হতে থাকা এই প্রযুক্তির ব্যবহার নিয়ে মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তা গবেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এ উদ্যোগ সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশ ও গোষ্ঠীগুলো এআই-ভিত্তিক কৌশল কাজে লাগিয়ে অনলাইন প্রচারণার গতি ও পরিধি এমন পর্যায়ে নিয়ে গেছে যা মানুষের পক্ষে সহজে অর্জন করা সম্ভব নয়; এবং এতে মানুষের সরাসরি হস্তক্ষেপও ছিল নগণ্য।

শুরুতে তারা চীনা ‘ওপেন-সোর্স’ এআই মডেলগুলোর সহায়তা নেয়- এগুলো এমন শক্তিশালী ব্যবস্থা যা বিনামূল্যে ডাউনলোড ও পরিবর্তন করা যায়। এরপর তারা ওই এআই মডেলগুলো ব্যবহার করে ‘এজেন্ট’ তৈরি করে; এগুলো মূলত এমন এক ধরনের বট যা নিজে থেকেই সফটওয়্যার পরিচালনা ও বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম।

কর্মকর্তা ও নিরাপত্তা গবেষকদের মতে, শত শত এআই এজেন্টকে সক্রিয় করার পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক গড়ে তোলে। এরপর জনমত প্রভাবিত করতে এবং বিভিন্ন বিষয়ে উত্তেজনা ছড়াতে এজেন্টগুলো দ্রুত ওই ভুয়া অ্যাকাউন্টগুলোর মাধ্যমে রাজনীতি ও সমসাময়িক ঘটনা নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দিতে থাকে।

নিরাপত্তা গবেষকদের মতে, এ ধরনের কার্যক্রমের বিশেষত্ব হলো- এআই এজেন্টগুলো শুধু কনটেন্ট তৈরি নয়, ভুয়া অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পোস্ট প্রকাশ ও অনলাইনে সেগুলোর প্রচার সমন্বয়ের মতো একাধিক ধাপও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। এতে মানবীয় হস্তক্ষেপের প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমে যায়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, সংশ্লিষ্ট অভিযানে এআই মডেলের এমন কিছু নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছিল, যেগুলো সাধারণত ভুয়া অ্যাকাউন্ট তৈরি বা অনলাইন আলোচনায় কারসাজি ঠেকাতে ব্যবহৃত হয়। যদিও এসব অভিযান প্রযুক্তিগতভাবে এখনও তুলনামূলক অপরিণত বলে গবেষকরা মনে করছেন, বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা, প্রযুক্তি কোম্পানি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নজর কেড়েছে।

প্রতিবেদনে ইরান, চীন ও ইসরাইল-সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠীর এআই-নির্ভর প্রভাব বিস্তারমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে আরো উন্নত এআই এজেন্ট ব্যবহারের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিতভাবে জনমত প্রভাবিত করার সক্ষমতা আরো বাড়তে পারে। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চুরির অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

চুরির অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

ইনকিলাবে সংবাদ প্রকাশের জের - ধুরুং খালের ভাঙন রোধে চলছে দ্রুত জিও ব্যাগ স্থাপন

ইনকিলাবে সংবাদ প্রকাশের জের - ধুরুং খালের ভাঙন রোধে চলছে দ্রুত জিও ব্যাগ স্থাপন

ব্যালন ডি অর নিয়ে কারো কথায় কান দিচ্ছেন না কেইন

ব্যালন ডি অর নিয়ে কারো কথায় কান দিচ্ছেন না কেইন

টেকসই উন্নয়নে দরকার শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেট: অর্থমন্ত্রী

টেকসই উন্নয়নে দরকার শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেট: অর্থমন্ত্রী

বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে: জামায়াত আমির

বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে: জামায়াত আমির

রাজবাড়ীতে মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

রাজবাড়ীতে মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়

ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঘিওরে যুবদলের সপ্তাহব্যাপী অভিযান

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঘিওরে যুবদলের সপ্তাহব্যাপী অভিযান

ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন: নিরপেক্ষ তদন্তের দাবি

ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন: নিরপেক্ষ তদন্তের দাবি

কিশোরগঞ্জে ময়লার স্তূপে পরিচ্ছন্নতার ঝড় নেতৃত্বে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ময়লার স্তূপে পরিচ্ছন্নতার ঝড় নেতৃত্বে জেলা প্রশাসক সোহানা নাসরিন

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য আইনে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য আইনে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, ৫ নেতাকর্মী আটক!

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, ৫ নেতাকর্মী আটক!

পদ্মায় নাব্যতা সংকট: দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় নাব্যতা সংকট: দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু