ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
# হাজার হাজার কর্মী রাস্তায় রাস্তায় ঘুরছে
# সত্যায়নকৃত ভিসার মিলছে না ছাড়পত্র
# কর্মীর ফ্লাইট বাতিল হচ্ছে
প্রায় সোয়া কোটি অভিবাসী কর্মীদের কষ্টার্জিত রেমিট্যান্স জাতীয় অর্থনীতির চাকাকে সচল রাখছে। যথাযথ কূটনৈতিক তৎপরতার অভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি বন্ধকৃত দেশসহ মালয়েশিয়ার শ্রমবাজার এখনো আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখছে না। বর্হিবিশ্বে শ্রমবাজারে ভাটারটান অব্যাহত রয়েছে। এর মধ্যে তেলসমৃদ্ধ ইরাকের সম্ভাবনাময় শ্রমবাজার নিয়ে নতুন করে অশনি সঙ্কেত দেখা দিচ্ছে। গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৮৮৭ কর্মী চাকরি নিয়ে বিদেশে গিয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটির হঠকারি সিদ্ধান্তের দরুণ বহির্গমন ছাড়পত্র কোনো কারণ ছাড়াই অঘোষিতভাবে বন্ধ রাখায় গতকাল শনিবার ৮ জন ইরাকগামী কর্মীর ফ্লাইটে টিকিট বাতিল হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটির হঠকারি সিদ্ধান্ত ও চরম উদাসিনতার দরুণ সম্ভাবনাময় ইরাকের শ্রমবাজার আবারো বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। যাচাই-বাছাইয়ের নামে ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসের সত্যায়নকৃত হাজার হাজার ইরাকের ভিসা বহির্গমন ছাড়পত্র ইস্যু গত এক মাস যাবত সাময়িক বন্ধ রেখেছে বিএমইটি কর্তৃপক্ষ।
ফলে টি এম ওভারসীজের ৫শ’ ইরাক গমনেচ্ছু কর্মীর বহির্গমন ছাড়পত্র পাচ্ছে না। এতে কর্মীরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। বৈধ ভিসা, পাসপোর্ট ও ইরাকের বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনুমোদিত ও অ্যাটেস্টেড ভিসা থাকার পরও বাংলাদেশে বিএমইটির ম্যানপাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না ইরাক গমনেচ্ছুদের। দূতাবাসের অ্যাটেস্টেশন থাকার পরও ইরাক গমনেচ্ছু ৮ জন কর্মী বিমানের টিকিট ক্রয়ের পরেও বহির্গমন ছাড়পত্রের অভাবে আজ শনিবার ইরাকের উদ্দেশ্যে ঢাকাত্যাগ করতে পারেনি। এসব কর্মীর গতকাল ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা বিমানবন্দর থেকে অপেক্ষা করে চোখের পানি ফেলতে ফেলতে নিরাশ মনে বাড়ি ফিরে গেছে।
ইরাক গমনেচ্ছু এসব কর্মী বহির্গমন ছাড়পত্রের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটিতে ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না। বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক শ্রেণির ফ্যাসিস্টের অদক্ষ অথর্ব দোসরের একগুয়েমির দরুণ রিক্রুটিং এজেন্সির ইরাকগামী দূতাবাসের সত্যায়নকৃত শত শত বৈধ কর্মীর বহির্গমন ছাড়পত্র আটকে গেছে। বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার উইং এর প্রথম সচিব পারভেজ আলম চৌধুরী বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সরেজমিন পরিদর্শন করে সত্যায়ন দিয়ে পাঠিয়েছে।
ইরাকে কর্মী নিয়োগের দূতাবাসের সত্যায়নকৃত কর্মীদের বহির্গমন ছাড়পত্রের জন্য গত কয়েক দিন যাবত বিএমইটি ও মন্ত্রণালয়ে দৌঁড়ঝাপ করে কর্মীদের বহির্গমন ছাড়পত্র পাওয়া যাচ্ছে না। বিএমইটি কর্তৃপক্ষ ছাড়পত্র ইস্যু বন্ধ সর্ম্পকে বলছে ইরাকের ছাড়পত্র দিতে হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের মৌখিক অনুমতি লাগবে।
এদিকে, বায়রার একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কর্মসংস্থান অনুবিভাগে ফ্যাসিস্ট হাসিনার দোসর যুগ্ম সচিবের চরম উদাসিনতা ও খামখেয়ালির দরুণ ইরাকগামী শত শত কর্মী এখন অনিশ্চয়তার মুখে পড়ছেন। উল্লেখ্য, ইরাকের বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার উইং থেকে যাচাই-বাছাই এবং কোম্পানি পরিদর্শনের পর কয়েক হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্রে সত্যায়ন দেয়ার পরেও অজ্ঞাত কারণে বিএমইটি থেকে ইরাকগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র বন্ধ করে দেয়া হয়েছে।
দূতাবাসের লেবার কাউন্সিলরের মাধ্যমে যাচাই বাছাই করে সঠিক থাকলে বহির্গমন ছাড়পত্র দেয়া হয়। সত্যায়নকৃত চাহিদাপত্রগুলো পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য ইরাক পাঠানো হয়েছে। সব কিছু সঠিক থাকলে এসব কর্মী ইরাক যেতে পারবে বলেও বিএমইটির একজন কর্মকর্তা উল্লেখ করেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর