‘আজকে যে আমলা, কাল রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী’
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারি আমলারা রাজনীতি ও ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন। তারা এখন নানা পরিচয়ে মানুষের সামনে হাজির হন, যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাক্সক্ষা’ শীর্ষক নাগরিক সম্মেলন ২০২৪-এ তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, স্থানীয়ভাবে মানুষদের আগানোর জন্য কোনটি সবচেয়ে শক্তিশালী- আমলা, রাজনীতিবিদ নাকি ব্যবসায়ী? আমলারাই সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা আমরা সারা বাংলাদেশ ঘুরে পেয়েছি। সমস্যাটা হলো অন্য জায়গায়। তিনি বলেন, ‘আজকে যে আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী। এটাই তো সমস্যা। ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসেন। অনেক ক্ষেত্রে এই তিনটি একই হয়ে গেছে।’
ড. দেবপ্রিয় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেন। তিনি জানান, স্বাধীন স্থানীয় সরকার কমিশন হলে সাধারণ অজুহাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্তের সংস্কৃতি রোধ করা যায় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেট বরাদ্দ দেওয়া যায়। সিপিডি’র এই সম্মানিত ফেলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক ব্যবহারের বিধান প্রত্যাহারের সুপারিশ করেন।
সিপিডির সম্মানিত ফেলো রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিপিডির আরেক সম্মানিত ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু
বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত
মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল
আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা
মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার
শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন
গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র
বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম
ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা
স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে ব্রিটেনের ট্রেড ইউনিয়নগুলোর আলটিমেটাম
প্রবাসীর বাড়ীতে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার
আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগের সুযোগ বাড়ানোর আলোচনা
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির সামগ্রী জব্দ
ব্রাহ্মণপাড়ায় ২২ দিন ধরে সহকারী ভূমি কমিশনার পদ শূন্য, সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি