ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহ চীনের জুলং গ্রুপের

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জুলং গ্রুপ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণের পাশাপাশি সেগুলো বিদেশে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ এবং নৌপরিবহন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বেন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় জুলং গ্রুপ। এসব নৌযান দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও তা বিদেশে রপ্তানির উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মমেক হাসপাতালে আগুন: দুর্ঘটনাস্থল পরিদর্শন না করেই ফিরলেন প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালে আগুন: দুর্ঘটনাস্থল পরিদর্শন না করেই ফিরলেন প্রতিমন্ত্রী

‘জিনের আছর’, নাকি পরকীয়া, শাশুড়িকে হত্যাচেষ্টায় পুত্রবধূ গ্রেপ্তার

‘জিনের আছর’, নাকি পরকীয়া, শাশুড়িকে হত্যাচেষ্টায় পুত্রবধূ গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

সৈয়দপুরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

সৈয়দপুরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল

ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল

আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা

আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা

মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার

মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার

শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন

শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন

গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের

গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র

ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র

বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম

বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম

ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ

ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ

ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের

ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের

‎পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা

‎পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা

স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু