ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
উখিয়া-টেকনাফ সীমান্তে সার-সিমেন্ট পাচার নিয়ে উদ্বেগ, মিয়ানমারে পাচারের পথে ৬৩ হাজার কেজি সিমেন্ট জব্দ
দেশে স্বর্ণের দামে বড় লাফ
জনগণের দাবি পূরণ না হলে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রায় তেহরানে লাখো মানুষের সমাগম
‘বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে এই লংমার্চ’
মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন গ্রেফতার
বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ
রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার
কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ
রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫
ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি
মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার
নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ
সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ