প্রাথমিক শিক্ষার সাফল্য ভবন নির্মাণে নয়, শিক্ষার্থীর শেখায় : ববি হাজ্জাজ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার সাফল্য শুধু ভবন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে এবং তাদের শেখার ফলে কতটা পরিবর্তন আসছে, সেটিই শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি হওয়া উচিত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে ‘নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ : সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষার অবকাঠামো, প্রযুক্তি, প্রশাসনিক সক্ষমতা ও অন্যান্য ক্ষেত্রে প্রকল্পভিত্তিক উন্নয়ন হয়েছে। এসব উদ্যোগের প্রয়োজনীয়তা থাকলেও শিক্ষার্থীর শেখার ফলাফলকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সাজাতে হবে।
তিনি বলেন, ভবন নির্মাণ একটি কাজ, আর শিক্ষার্থীর পড়াশোনা ও শেখা আরেকটি কাজ। দুটোকে এক করে দেখার সুযোগ নেই। শিক্ষার্থীর শেখার ফলাফল নিশ্চিত করাই হতে হবে মূল লক্ষ্য। শিক্ষক নিয়োগ, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন, প্রশিক্ষণ ও উন্নয়নসহ সব বিষয়কে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার কাজ চলছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে তাদের ক্যারিয়ার ট্রাজেক্টরি কী হবে, মূল্যায়ন কীভাবে হবে এবং প্রশিক্ষণ কীভাবে হবে এসব বিষয় বাস্তব ও যৌক্তিকভাবে সাজানোর কাজ চলছে।
প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি, এক শিফট চালু এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখনসময় নিশ্চিত করার বিষয়েও নতুনভাবে ভাবা হচ্ছে জানিয়ে ববি হাজ্জাজ আরও বলেন, কারিকুলাম প্রণয়নে শিশুমনোবিজ্ঞানী ও প্রারম্ভিক শিক্ষার বিশেষজ্ঞদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। প্রয়োজনীয় জনবল, প্রশিক্ষণ ও সক্ষমতা তৈরি করে ধাপে ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ববি হাজ্জাজ বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেন ও অন্যান্য প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এই দেশের মাটিতে যে শিক্ষাপ্রতিষ্ঠানই থাকুক না কেন, সেখানে শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং চিকিৎসক তাসনিম জারা।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চুরির অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশের জের - ধুরুং খালের ভাঙন রোধে চলছে দ্রুত জিও ব্যাগ স্থাপন
ব্যালন ডি অর নিয়ে কারো কথায় কান দিচ্ছেন না কেইন
টেকসই উন্নয়নে দরকার শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেট: অর্থমন্ত্রী
বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে: জামায়াত আমির
রাজবাড়ীতে মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ
ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঘিওরে যুবদলের সপ্তাহব্যাপী অভিযান
ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন: নিরপেক্ষ তদন্তের দাবি
কিশোরগঞ্জে ময়লার স্তূপে পরিচ্ছন্নতার ঝড় নেতৃত্বে জেলা প্রশাসক সোহানা নাসরিন
লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য আইনে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, ৫ নেতাকর্মী আটক!
পদ্মায় নাব্যতা সংকট: দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের
পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত
মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন
আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়
দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়
পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু