শেলটনের চোখে ‘আমেরিকান ড্রিম’
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম
আমেরিকান পুরুষ টেনিসের শেষ রূপকথার নাম ছিল অ্যান্ডি রডিক। ২০০৩ সালের সেই ইউএস ওপেনের পর দুই দশক পার হয়ে গেলেও টেনিসের সবচেয়ে বড় কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি কোনো আমেরিকান। ২৩ বছর ধরে জমে থাকা সেই হাহাকার আর আক্ষেপ ঘুচানোর ঠিক শেষ ধাপে এসে দাঁড়িয়েছেন ২৩ বছরের তরুণ বেন শেলটন। ঘরের মাঠে নিজের দেশেরই ফ্রান্সিস টিয়াফোকে ৪-৬, ৬-৩, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন এই বাঁহাতি।
ইতিহাস অবশ্য আরেক জায়গায় হাতছানি দিচ্ছে তাকে। ১৯৭২ সালে আর্থার অ্যাশের পর এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ আমেরিকান পুরুষ হিসেবে নিউ ইয়র্কের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে উঠলেন শেলটন। আমেরিকানদের ২৩ বছরের এই খরা কাটানোর পথে শেলটনের শেষ বাধা এখন জার্মান তারকা আলেকজান্ডার জেভরেভ। দিনের প্রথম সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছেন তিনি। আজকের ফাইনালে জেভরেভকে হারাতে পারলেই ২৩ বছরের খরা মিটিয়ে ট্রফিতে নাম লেখাবেন শেলটন।
তবে ইতিহাস গড়ার মহাকাব্যিক রাতের সব আবেগকে এক মুহূর্তে ছাপিয়ে গেল একটি স্মৃতির কথা। ম্যাচের পর চোখ ভেজা শেলটন জানান, যে দাদি না থাকলে তার বাবারই কোনোদিন টেনিস খেলা হতো না, সেই সদ্যপ্রয়াত দাদির চরম আত্মত্যাগের ফলেই আজ তিনি বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে আছেন। জয়টা তাই দাদির স্মৃতিতেই উৎসর্গ করেছেন তিনি।
এদিকে ইউএস ওপেনে কীর্তি গড়েছেন কাটেরিনা সিনিয়াকোভা ও টেলর টাউনসেন্ড জুটি। নারী ডাবলসের ফাইনালে জিতে ক্যারিয়ার গ্র্যান্ড সø্যাম পূর্ণ করেছেন তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আত্রাই বিলুপ্ত প্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার
হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
ফরিদপুরে নিজ জমির গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি
ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয়: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
ইউক্রেন যুদ্ধ শেষের আগেই রাশিয়ার সঙ্গে চুক্তির ভাবনা যুক্তরাষ্ট্রের
অভিষেকের দ্রুততম সেঞ্চুরিতে হোয়াইটওয়াশড আফগানিস্তান
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প লুটের অভিযোগ
উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব
নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু
রংপুরের ১২ এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
জ্বালানি সংকটে গাজার হাসপাতালে অধিকাংশ সেবা বন্ধ
কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!
এনবিআরের ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি-পদায়ন
সকাল ৮টা থেকে গ্যাস নেই যেসব এলাকায়
মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’, বিস্ফোরক মন্তব্যে অভিনেত্রী শ্রীলেখা
কার্যবিবরণী প্রকাশ ডাকসুর, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা
অস্তিত্ব সংকটে ঢাকার প্রথম পাঠাগার