উত্তরপ্রদেশের বন্ধ হচ্ছে কামিল ও ফাজিল ডিগ্রি; দ্বাদশ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ করা হচ্ছে মাদরাসা শিক্ষা
০৪ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মাদরাসা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার। উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে থাকা মাদরাসাগুলোতে স্নাতকোত্তর পর্যায়ের 'ফাজিল' ও স্নাতক পর্যায়ের 'কামিল' কোর্স পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ প্রস্তাবের পর রাজ্যের মাদরাসাগুলোতে পড়াশোনা কেবল দ্বাদশ শ্রেণি (আলিম) পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
ভারতের সুপ্রিম কোর্টের ২০২৪ সালের একটি ঐতিহাসিক রায় অনুসরণ করেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সর্বোচ্চ আদালত তার রায়ে স্পষ্ট জানিয়েছিলেন যে, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি / UGC) আইনের অধীনে গঠিত বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বোর্ডের উচ্চশিক্ষার ডিগ্রি দেওয়ার এখতিয়ার নেই। ফলে মাদরাসা বোর্ড কর্তৃক কামিল ও ফাজিল ডিগ্রি প্রদান আইনত অকার্যকর বলে গণ্য হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবিত নতুন নীতি অনুযায়ী:
মাদরাসাগুলো এখন থেকে শুধু দ্বাদশ শ্রেণি (আলিম) পর্যন্ত শিক্ষা দিতে পারবে।
উচ্চশিক্ষার জন্য স্নাতক ও স্নাতকোত্তর মানের কামিল ও ফাজিল কোর্সে আর নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে মাদরাসা শিক্ষার্থীদের মূলধারার ইউজিসি-অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ৩ বছর মেয়াদী 'কামিল' কোর্সকে স্নাতক (বিএ) এবং ২ বছর মেয়াদী 'ফাজিল' কোর্সকে স্নাতকোত্তর (এমএ) সমমানের মনে করা হতো। রাজ্যের আনুমানিক ১,০০০ এর বেশি মাদরাসায় এই দুটি কোর্স পরিচালিত হতো, যার ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় ৩৭,০০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ।
উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ইফতিখার আহমেদ জাভেদ এবং বিভিন্ন শিক্ষক সংগঠন ইতোমধ্যেই এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে এসব কোর্সে ভর্তি হয়ে বেশ কয়েক বছর সময় দিয়েছেন, তাদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় এসব কোর্সকে কোনো স্বীকৃত পাবলিক বা ভাষা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার দাবি তুলেছেন তারা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা