ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড-বিস্ফোরণ
১৪ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার পশ্চিম লন্ডনের কিউ গার্ডেনে তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ফ্রান্স, স্পেনসহ কয়েকটি দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি উঠেছে। এতে ইউরোপজুড়ে জনজীবন, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
ব্রিটিশ আবহাওয়া দপ্তর মেট অফিস জানিয়েছে, কিউ গার্ডেনে রেকর্ড করা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস চলতি বছরের আগের সর্বোচ্চ তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে। গত ২৮ জুন দেশটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সারেতে চার্লউডে ৩৭ দশমিক ১ ডিগ্রি এবং লন্ডনের টেডিংটনে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ইউরোপের অন্য দেশগুলোর পরিস্থিতিও উদ্বেগজনক। ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। বোর্দোতে ৩৯ ডিগ্রি এবং নঁতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেশটির বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
স্পেনে পরিস্থিতি আরও তীব্র। দেশটির মিরান্ডা দে এবরো এলাকায় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে। মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে। তীব্র গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানলের ঝুঁকি বেড়েছে।
ফ্রান্স ও স্পেনের পাশাপাশি ইতালিতেও লাখো মানুষ তীব্র গরমের মধ্যে রয়েছেন। ইতালির পো উপত্যকা ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় উচ্চ তাপমাত্রার কারণে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোয় বিপুলসংখ্যক মানুষ অস্বাভাবিক গরমের মুখোমুখি হয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা