ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

ক্ষমতায় এলে ইউরোজোন ও শেনজেন চুক্তি থেকে জার্মানিকে বের করে আনার ঘোষণা এএফডি নেত্রীর

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

জার্মানির ডানপন্থী রাজনৈতিক দল 'অল্টারনেটিভ ফর জার্মানি' (এএফডি)-এর সহ-সভাপতি অ্যালিস উইডেল ঘোষণা করেছেন, তাঁর দল ক্ষমতায় এলে জার্মানিকে ইউরোজোন থেকে বের করে আনা হবে এবং শেনজেন চুক্তি বাতিল করা হবে।

জার্মান টেলিভিশন চ্যানেল 'জেডডিএফ' (ZDF)-কে দেওয়া এক সাক্ষাৎকারে উইডেল বলেন, ইউরো মুদ্রা চালু করার আগে জার্মানির অর্থনীতি অনেক বেশি শক্তিশালী ছিল। ইউরোর কারণে দেশটির ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং সাধারণ চাকুরিজীবী ও শ্রমিক শ্রেণীর মধ্যে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। দুর্বল ইউরো মুদ্রার কারণে দেশের সাধারণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

অভিবাসন ইস্যু নিয়ে নিজের অবস্থানের কথা তুলে ধরে এএফডি প্রধান বলেন, জার্মানির মূল সমস্যা শুরু হয় সীমান্ত অঞ্চল থেকে। ক্ষমতায় আসলে তাঁর সরকার জার্মানির সমস্ত সীমান্ত বন্ধ করে দেবে এবং শেনজেন চুক্তি থেকে দেশকে প্রত্যাহার করে নেবে। এর মাধ্যমে অবৈধ পথ ধরে বা স্পেনের সেউটা হয়ে ইউরোপে আসা শরণার্থীদের জার্মানি প্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

শরণার্থীদের ফেরত পাঠানো প্রসঙ্গে উইডেল আরও জানান, তাঁর দল সরকার গঠন করলে জার্মানিতে বসবাসরত সমস্ত সিরীয় শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সাথে আফগানিস্তান থেকে বিমানে করে শরণার্থী আনার প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ করা হবে। উল্লেখ্য, জার্মানির সাম্প্রতিক রাজনৈতিক জনমত জরিপে কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত দল 'অল্টারনেটিভ ফর জার্মানি' (AfD) জনপ্রিয়তা এবং দলীয় র্যাংকিংয়ের শীর্ষস্থানে অবস্থান করছে।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা