ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

ভারতে 'লাভ জিহাদ প্রচারের' অভিযোগে মুসলিম সরকারি শিক্ষককে গুলি করে হত্যা

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় এক মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত এক কৃষক পুলিশের কাছে আত্মসমর্পণ করে দাবি করেছে যে, উক্ত শিক্ষক "লাভ জিহাদ" প্রচার ও সমর্থনে লিপ্ত ছিলেন। তবে পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে দুইজনের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি না, তাও তদন্ত করে দেখছে।

মঙ্গলবার বিকেলে ৪৩ বছর বয়সী ওই শিক্ষক নওশাদ আহমেদ নিজের কর্মস্থল পুরুষোত্তমপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।ঘটনার বিবরণ পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক আগেই ওত পেতে বসে ছিল। নওশাদ আহমেদ পৌঁছামাত্রই তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে এবং মোটরসাইকেলে চেপে দ্রুত পালিয়ে যায়। একাধিক গুলিবিদ্ধ অবস্থায় আহমেদকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত ঘাতকের নাম গৌরব চৌধুরী (৩২)। সে পুরানপুর গড়ি গ্রামের একজন কৃষক। ঘটনার পর সে নিজেই নজিয়াবাদ থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশি পিস্তলটি পুলিশের কাছে হস্তান্তর করে।'অমর উজালা'-র প্রতিবেদন অনুযায়ী, গৌরব স্বীকার করেছে যে সে শিক্ষককে তিনটি গুলি করেছে। আত্মসমর্পণকালে সে পুলিশের কাছে অভিযোগ করে, নওশাদ আহমেদ সক্রিয়ভাবে "লাভ জিহাদ" উৎসাহিত ও প্রচার করছিলেন।

হত্যাকাণ্ডের নেপথ্যে সম্ভাব্য কারণ ও পুলিশের তদন্ত

"লাভ জিহাদ"-এর দাবির পাশাপাশি পুলিশ ঘটনার কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত গৌরব চৌধুরীর পরিবারের সাথে স্থানীয় একটি দলিত পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই দলিত পরিবারের এক তরুণী স্থানীয় এক মুসলিম যুবকের সাথে প্রেমঘটিত সম্পর্কে জড়িত এবং সম্প্রতি তাদের একসাথে দেখা যায়। বিষয়টি জানতে পেরে গৌরব উভয় পরিবারকে বিষয়টি জানিয়ে দেয়। পরবর্তীতে দুই পরিবার মিলেই ওই তরুণ-তরুণীকে মারধর করে ও সতর্ক করে দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী যুবকটি শিক্ষক নওশাদ আহমেদের কাছে গিয়ে বিষয়টি জানায়। এর জেরে হত্যাকাণ্ডের চার দিন আগে স্থানীয় একটি বাজারে নওশাদ আহমেদ গৌরব চৌধুরীকে প্রকাশ্যে চড় মারেন এবং তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।পুলিশ আপাতত অভিযুক্তের দাবি করা "লাভ জিহাদ" সংক্রান্ত বিষয় এবং চড় মারাকে কেন্দ্র করে তৈরি হওয়া ব্যক্তিগত আক্রোশ—উভয় দিক বিবেচনা করেই ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। 

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কেরানীগঞ্জে হ্যালো ডিসি আ্যাপে অভিযোগ করায় ময়লা- আবর্জনা অপসারণ করলো আগানগর ইউনিয়ন পরিষদ

কেরানীগঞ্জে হ্যালো ডিসি আ্যাপে অভিযোগ করায় ময়লা- আবর্জনা অপসারণ করলো আগানগর ইউনিয়ন পরিষদ

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

সরকারী হাসপাতালে ভর্তির সংখা ৩০ হাজারের কাছে মৃত্যু ৮২ জনের

সরকারী হাসপাতালে ভর্তির সংখা ৩০ হাজারের কাছে মৃত্যু ৮২ জনের

পাঁচ নদীর মোহনা থেকে হেঁটে মোংলায় টনি

পাঁচ নদীর মোহনা থেকে হেঁটে মোংলায় টনি

কলকাতা থেকে চুরি হওয়া আইফোন বেনাপোলে, উদ্ধার করল ১২-এপিবিএন

কলকাতা থেকে চুরি হওয়া আইফোন বেনাপোলে, উদ্ধার করল ১২-এপিবিএন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লড়ির চাক্কায় পৃষ্ট হয়ে  নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লড়ির চাক্কায় পৃষ্ট হয়ে  নারীর মৃত্যু

বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি: নতুন মহাসচিবের আশ্বাস

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি: নতুন মহাসচিবের আশ্বাস

‘বাংলাদেশি’ সন্দেহে আটক ভারতীয় নাগরিকের জামিন, ৩ মাস পর মুক্তি

‘বাংলাদেশি’ সন্দেহে আটক ভারতীয় নাগরিকের জামিন, ৩ মাস পর মুক্তি

প্রেসিডেন্টের সাথে রুয়েটের উপাচার্যের সৌজন্য  সাক্ষাৎ

প্রেসিডেন্টের সাথে রুয়েটের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীর চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলায় সহযোগিতা করেছে রাশিয়া: সিএনএন

মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলায় সহযোগিতা করেছে রাশিয়া: সিএনএন

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ১৮ বাংলোদেশি

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ১৮ বাংলোদেশি

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মমেক হাসপাতালে আগুন: দুর্ঘটনাস্থল পরিদর্শন না করেই ফিরলেন প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালে আগুন: দুর্ঘটনাস্থল পরিদর্শন না করেই ফিরলেন প্রতিমন্ত্রী

‘জিনের আছর’, নাকি পরকীয়া, শাশুড়িকে হত্যাচেষ্টায় পুত্রবধূ গ্রেপ্তার

‘জিনের আছর’, নাকি পরকীয়া, শাশুড়িকে হত্যাচেষ্টায় পুত্রবধূ গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী