ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমল তেলের দাম

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবারও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সউদী আরব ওমানের মাধ্যমে এশিয়ার ক্রেতাদের কাছে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগ নেওয়ার খবরে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। এর ফলে আগের দিনের বড় দরপতনের ধারাবাহিকতা বজায় থাকে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবারও তেলের বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়। দিন শেষে ব্রেন্টের দাম ২ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ১০৫ দশমিক ৮৩ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ৪০ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ কমে ১০২ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়।

বাজারে সাম্প্রতিক দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে সউদী আরবের বিকল্প পথে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগকে। রয়টার্স জানিয়েছে, সউদী আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহে যে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে।

উল্লেখ্য, সউদীর পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে সাম্প্রতিক হামলার পর দেশটির তেল রপ্তানি ব্যবস্থা চাপে পড়ে। গুরুত্বপূর্ণ এই পাইপলাইনের কার্যক্রমে বিঘ্ন ঘটায় রপ্তানি অবকাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সউদী আরব বিকল্প পথে তেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতের তথ্যও বাজারে প্রভাব ফেলেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ৬ লাখ ৪০ হাজার ব্যারেল কমেছে। অথচ বাজারে এর আগে ১৬ লাখ ২০ হাজার ব্যারেল কমার পূর্বাভাস ছিল। প্রত্যাশার তুলনায় মজুত কম হারে কমায় সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজারে বাড়তি স্বস্তি তৈরি হয়েছে।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম