হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
পশ্চিম অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় সৈকতে হাঙরের মর্মান্তিক আক্রমণে ৬৩ বছর বয়সী সাঁতারু গ্রেগ ও'নিল (Greg O'Neill) প্রাণ হারিয়েছেন। শুক্রবার পার্থের উত্তরাঞ্চলের সরেন্টো বিচে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ অত্যন্ত বিরল পদক্ষেপ হিসেবে আক্রমণকারী গ্রেট হোয়াইট হাঙরটিকে চিহ্নিত করে মেরে ফেলার (Catch-and-kill) সরকারি নির্দেশ জারি করেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় দুজন লোক সাগরে সাঁতার কাটছিলেন, কিন্তু কেবল একজন তীরে ফিরে আসতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দা জ্যাকুই রাপাইচ জানান, পানির ওপর তিনি রক্তের দাগ দেখতে পান। আরেক প্রত্যক্ষদর্শী জানান, হাঙরটি আক্রমণ চালিয়ে ব্যক্তিটিকে পানির মধ্যে প্রচণ্ডভাবে আছাড় মারছিল। ঘটনার পরপরই প্রায় ২.৫ মিটার (৮ ফুট) দৈর্ঘ্যের একটি গ্রেট হোয়াইট হাঙরকে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায়।
নিহত গ্রেগ ও'নিলের পরিবার এক বিবৃতিতে গভীর শোক ও স্তম্ভিত প্রকাশ করে বলেছে, "গ্রেগ সমুদ্রকে অসম্ভব ভালোবাসতেন। তিনি একজন দারুণ ক্রীড়াপ্রেমী, দায়িত্বশীল ও প্রাণবন্ত মানুষ ছিলেন।"
ঘটনার পর পর স্থানীয় সরকার রাজধানীর পার্থসহ রাজ্যের একাধিক জনপ্রিয় সৈকত অন্তত রবিবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। উপকূলজুড়ে ড্রোন, বোট ও হেলিকপ্টারের মাধ্যমে টহল জোরদার করা হয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়ার মৎস্যমন্ত্রী জ্যাকি জার্ভিস জানিয়েছেন, ওয়াটার পুলিশ সকালে হাঙরটিকে চিহ্নিত করার পর এই 'ব্যতিক্রমী নির্দেশ' দেওয়া হয়। গ্রেট হোয়াইট হাঙর অস্ট্রেলিয়ায় একটি সংরক্ষিত প্রজাতি হওয়ায় এই ধরনের নির্দেশ অত্যন্ত বিরল। গত এক দশকের মধ্যে এই রাজ্যে এটিই প্রথম হাঙর নিধনের সরকারি আদেশ।
চলতি সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়ায় এটি দ্বিতীয় হাঙরের আক্রমণ। এর আগে সোমবার জেরাল্ডটন উপকূলে একজন ৫৬ বছর বয়সী সার্ফার আক্রমণের শিকার হয়ে পা হারান। এ বছরজুড়ে অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনাটি অস্ট্রেলিয়াজুড়ে সৈকত ব্যবহারকারীদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিতর্ককে আবারও উসকে দিয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা