চিকিৎসকদের যথাযথ ভূমিকা পালন ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে সহায়ক হতে পারে
২৮ জুলাই ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
এক কর্মশালায় আলোচনা কালে বিশেষজ্ঞরা নীতিনির্ধারকদের ও জনগণের মধ্যে উদ্বুদ্ধকরণ ও সচেতনাতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চিকিসৎকদের যথাযথ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তামাকমুক্ত দেশ গঠনে চিকিৎকদের একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তাদের ভূমিকা পালন তামাকমুক্ত দেশ গঠনে সহায়ক হতে পারে বলে তারা মনে করেন।
’তামাক ত্যাগের চ্যালেঞ্জ এবং সামনের পথের বর্তমান পরিস্থিতি’ নিয়ে চিকিৎসকদের সাথে একটি পরামশমূলর্ক কর্মশালায় বক্তৃতাকালে তারা এই আহ্বান জানান।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম)। সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা ও প্রতিবন্ধিতা বিষয়ে ১৯৯২ সাল থেকে কাজ করে আসছে।
২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে তামাকবিরোধী অভিযানে চিকিৎসকদের সম্পৃক্ত করার অংশ হিসেবে বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে মিলভিক বাংলাদেশ এর চিকিৎসক ডা. সাবরিনা আহমেদ বলেন, জনগণ, গণমাধ্যম ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের কাছে ডাক্তারদের সম্মানজনক অবস্থান রয়েছে, এবং বিভিন্ন পর্যায়ে তাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ব্যক্তি পর্যায়ে চিকিৎসকরা তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক ও পরোক্ষ ধুমপানের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে পারে। এছাড়াও তারা ধূমপায়ীদের তামাকজাত দ্রব্যের প্রতি নেশার ভাব কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে।
স্থানীয় পর্যায়ে ডাক্তাররা বেশকিছু উদ্যোগের সাথে জড়িত হয়ে যেমন ধুমপানমুক্ত কর্মক্ষেত্র তৈরী ও তামাকজাত দ্রব্য হতে বিরত রাখার সহায়ক কোনো কিছুর প্রাপ্তিতে ভ’মিকা পালন করতে পারে। সামাজিক স্তরে, চিকিৎসকরা তাদের সুচিন্তিত মতামত প্রদানের মাধ্যমে তামাক নিয়ন্ত্রনের উদ্যোগ যেমন তামাক কর বৃদ্ধির জন্য প্রচারনার কাজে ভ’মিকা নিতে পারেন বলে তিনি মনে করন।
পৃথক আরেকটি প্রবন্ধ উপস্থাপনকালে ইস্পাহানি চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের এপিডেমিওলজিস্ট মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, দেশে তামাকজাত দ্রব্য ব্যবহারকাীর সংখ্যা হলো ৩৭.৮ মিলিয়ন। তামাকের জন্য বাংলাদেশ হলো বিশে^র মধ্যে ষষ্ঠ বৃহত্তম কনজুমার্স মার্কেট।
মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, নারীদের (২৫.২%) তুলনায় পুরুষদের (৪৬%) মধ্যে তামাকের ব্যবহার বেশী।
তামাক ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরে তিনি বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ২০১৮ সালে দেশে ১২৬,০০০ মৃত্যুজনিত ঘটনা ঘটে। ২৪,০০০ এর অধিক মৃত্যু পরোক্ষ ধূমপানর কারণে হয় বলে তিনি জানান। তামাকের কারণে আমরা বাৎসরিক ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হই।
পরামর্শ, কাউন্সেলিং ও অন্যান্যভাবে সাপোর্ট প্রদানের মাধ্যমে ডাক্তাররা তাদের রোগীদের ধূমপান হতে বিরত রাখতে পারেন বলে তিনি মনে করেন।
সভাপতিত্ব করেন বিবিএম এর সভাপতি জুয়েল আহম্মেদ, কর্মশালাটি সঞ্চালনা করেন বিবিএম এর উম্মে কাউছার সুমনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এএইচএম মুস্তাফিজুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএম এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) খন্দকার মোহাম্মাদ মোজাম্মেল হক।
কর্মশালায় সারা দেশের প্রায় ২৩ জন চিকিৎসক অংশ নেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা