সরকার বৈষম্যবিরোধী আইন করার রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে পারেনি : ড. দেবপ্রিয়
০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
সরকার বৈষম্যবিরোধী আইন করার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস দেখাতে পারেনি, এটি আমাদের বড় আক্ষেপের জায়গাÑ এমন মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রণয়নের ওপর জোর দেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত কয়েক বছর ধরে আমাদের মনে হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোকাবিলায় একটি আইনি কাঠামোর প্রয়োজন। আগের সরকারের সময়েও আমরা সার্বজনীন বৈষম্যবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলাম, খসড়াও তৈরি হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটে, বিশেষ করে গত বছরের আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যবিরোধী চেতনা উন্মোচিত হয়েছে, সেটি আমাদের উৎসাহিত করেছে। এটি শুধু কোটা আন্দোলন নয় বরং বৈষম্যবিরোধী আন্দোলন। এখনই সময় সেই চেতনাকে আইনি কাঠামোয় রূপ দেওয়া। তিনি তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেগুলো হলোÑ বিচার, নির্বাচন ও সংস্কার। ন্যায্য বিচার চাইলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তেমনি সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংস্কারের ক্ষেত্রেও একটি সার্বজনীন বৈষম্যবিরোধী আইনের প্রবর্তন অপরিহার্য।
দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, যদি ন্যায্যবিচার চান তাহলে নাগরিকদের সুরুক্ষা দিতে হবে। তার মৌলিক অধিকার রক্ষা করতে হবে। বিচার পাব, ন্যায্যবিচার চাইবো কিন্তু নাগরিকের সুরক্ষা থাকবে না, এটা হতে পারে না। একইরকমভাবে যদি আমরা চাই নির্বাচন, তাহলে অবশ্যই এই সার্বজনীন বৈষম্যবিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন। এই আইনের প্রবর্তন নির্বাচনের ক্ষেত্রে একটি বার্তাবরণ পরিবেশ সৃষ্টি করবে।
বাংলাদেশে বৈষম্য নিরসনের আইনি প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতা ও করণীয় নিয়ে অনুষ্ঠিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেন, দলিত, নারী, উর্দুভাষী ও আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায় নানাবিধ কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। বিচারপ্রাপ্তি, শিক্ষা, সরকারি সেবা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আবাসনের ক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছেন। তিনি আরো বলেন, বৈষম্য নিরসনের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকেও এই দায়িত্ব নিতে হবে। সংবিধান, প্রচলিত আইন ও প্রশাসনিক আদেশে বৈষম্য নিরসনের প্রতিকারমূলক ব্যবস্থা থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অর্থনীতিবিদ ড. এস আর ওসমানী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু
বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত
মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল
আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা
মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার
শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন
গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র
বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম
ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা
স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে ব্রিটেনের ট্রেড ইউনিয়নগুলোর আলটিমেটাম
প্রবাসীর বাড়ীতে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার
আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগের সুযোগ বাড়ানোর আলোচনা
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির সামগ্রী জব্দ
ব্রাহ্মণপাড়ায় ২২ দিন ধরে সহকারী ভূমি কমিশনার পদ শূন্য, সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি