জ্বালানি সংকট সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
০১ এপ্রিল ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১২:০৫ এএম
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চলমান জ্বালানি সংকট বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ভঙ্গুরতা আরও বাড়িয়ে দিচ্ছে এবং নীতিগত কাঠামোর সীমাবদ্ধতাগুলো স্পষ্ট করে তুলছে। তিনি বলেন, এই পরিস্থিতি রাজস্ব স্থিতিশীলতা, বৈদেশিক ভারসাম্য ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ওপর নতুন ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য আগামী অর্থবছরের জন্য নতুন সরকারকে কঠোর আর্থিক বাজেট করার পরামর্শ দিয়েছেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে অতিরিক্ত ব্যয় করার জন্য নতুন সরকারের আর্থিক সক্ষমতা সীমিত। বৈদেশিক লেনদেনের ভারসাম্যও চাপে। বৈশ্বিক অস্থিরতা আগের আর্থিক দুর্বলতাগুলোকে প্রকট করেছে। সে জন্য কঠোর আর্থিক বাজেট করতে হবে। সরকারকে আর্থিক ব্যবস্থাপনায় নির্দয় হতেই হবে। গতকাল ধানমন্ডিতে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মেলনকেন্দ্রে ‘নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ভাবনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান, সিনিয়র গবেষণা সহযোগী নাজিবা মোহাম্মদ আলতাফ প্রমুখ।
বর্তমান সংকট মোকাবিলায় সরকারকে স্বল্পমেয়াদি রূপরেখা দেওয়ার পরামর্শ দিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, খুব দ্রুত সময়ে সরকারকে তিন-চার মাসের জন্য একটি রূপরেখা দেওয়া দরকার। এটিকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করতে তিন বছরের জন্য মধ্যমেয়াদি বাজেটকাঠামো করা যেতে পারে। সরকারের ব্যয় কমাতে ভর্তুকি সামঞ্জস্য করার পরামর্শ দেন দেবপ্রিয়। তিনি বলেন, ভর্তুকির মধ্যে কোনো অন্যায্য আছে কি না, সেটি দেখতে হবে। অর্থাৎ, ভর্তুকির সুবিধা দরিদ্র নাকি ধনী মানুষ পাচ্ছেন, সেটি বিবেচনায় নিতে হবে। নগদ প্রণোদনা দুই-তিন ধাপে কমিয়ে আনতে হবে। বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) পর্যালোচনার জন্য টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, কাজটি এক-দেড় মাসের মধ্যে করতে হবে। এডিপি পরিষ্কারপ-রিচ্ছন্ন করতে হবে। এটি না করে আগের মতো প্রকল্প নিলে পরিস্থিতির কোনো উন্নতি হবে না।
পরাবাস্তব বাজেট না করার ওপর জোর দিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়, সেটি যে অর্জিত হবে না, এনবিআরও (জাতীয় রাজস্ব বোর্ড) জানে। তাই রাজস্ব আয়ের বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। তাতে বাজেটের আকার আগের চেয়ে ছোট হলেও কাজটি করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষের প্রশ্নের মুখে পড়লে তাদের বুঝিয়ে বলতে হবে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কর অবকাশের সুবিধা বাদ দিতে হবে। কর কমিয়ে করজাল বৃদ্ধি এবং কর আদায়ে ডিজিটালাইজেশন ও কমপ্লায়েন্স নিশ্চিত করার মধ্য দিয়ে রাজস্ব আয় বাড়ানোর সুযোগ রয়েছে। সম্পদের ওপর কর বসাতে হবে। এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা দরকার বলে মত দেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নদীতীরে নিঃস্ব হওয়ার আতঙ্ক: মধুমতির ভাঙনে হুমকিতে বসতভিটা
সাটুরিয়ায় পাটের আঁশ ছাড়িয়ে পাটখড়ি সংগ্রহে ব্যস্ত গ্রামের নারীরা
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেল
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পাভেল
সাংবাদিকদের স্বার্থ আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে: প্রেস সচিব
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ শিক্ষককে শোকজ
বটিয়াঘাটায় ৫টি অবৈধ পাটা অপসারণ, ৫ হাজার মিটার জাল ধ্বংস
ডুপার নতুন ওয়েবসাইট উদ্বোধন
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
মাগুরার শ্রীপুরে বিশেষ অভিযানে ৩০০০ হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ করা হয়েছে
প্রতিবাদের মুখে প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত করলো সিলেট মহানগর বিএনপি
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক, মাছ-নৌকা জব্দ
সউদীর আবেদনের পর হুতিদের থামাতে ইরানকে চীনের চাপ
পীরগঞ্জে বাস থামানো নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন
মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ: নিহত ১, আহত ২
প্রবাসীদের ভোটাধিকার হরণের অপচেষ্টা চলছে: জামায়াত আমির
বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে নতুন নির্দেশনা
পবিত্র মক্কা নগরীর মর্যাদা রক্ষায় হামলা বন্ধ করতে হবে: বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ
যন্ত্রাংশ চুরির কারণে বরিশাল বেতার কেন্দ্রের মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ
গ্লাসগোতে সিগারেট চেয়ে না পেয়ে বাংলাদেশি যুবককে বেদম কিল-ঘুষি