ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

পোশাক কারখানার ছাদে মিলতে পারে ২ হাজার ৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২১ আগস্ট ২০২৬, ১২:৪০ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২৬, ১২:৪০ এএম

তৈরি পোশাক কারখানাগুলোর ছাদে প্রায় ২ হাজার ৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতকে বড় সম্ভাবনা হিসেবে দেখছে সম্ভব বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির গবেষণা বলছে, ওই সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন হবে প্রায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ। যা দিয়ে পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত ‘পোশাক খাতের শিল্প কারখানার ছাদে সৌরবিদ্যুৎ-চীনা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় এসব তথ্য উঠে আসে। অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার ইন আরএমজি সেক্টর’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট আবরার আহমেদ ভূইয়া ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত।
গবেষণায় দেশের ৩ হাজার ৩২০টি পোশাক কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৩৫০টি কারখানায় সমীক্ষা চালানো হয়েছে। যা দেশের মোট পোশাক কারখানার প্রায় ১০ দশমিক ৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।
গবেষণায় বলা হয়, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। অথচ তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ ব্যবহার করতে পারছে। এ পরিস্থিতিতে শিল্পের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণের সুযোগ রয়েছে। তবে বর্তমানে পোশাক খাতে মোট বিদ্যুৎ ব্যবহারের মাত্র ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসছে।
সিপিডির গবেষণা অনুযায়ী, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের মোট সম্ভাবনা ২ হাজার ৮১৫ মেগাওয়াট। এর মধ্যে গাজীপুর ও নারায়ণগঞ্জের ৮৭৮টি কারখানার ওপর চালানো সমীক্ষায় নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার খুবই সীমিত বলে উঠে এসেছে।
গবেষণায় আরও বলা হয়, রুফটপ সোলারের মাধ্যমে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। এ জন্য প্রয়োজন হবে প্রায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা বিনিয়োগ। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। এ কারণে দীর্ঘমেয়াদে শিল্প কারখানার বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা বাড়ানো ও উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখার সুযোগ রয়েছে।
গবেষণায় ৩০০ কিলোওয়াট বা তার বেশি সক্ষমতার ২ হাজার ৩০৩টি কারখানাকে রুফটপ সোলারের জন্য সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কারখানায় সৌর প্যানেল স্থাপনে প্রায় ১৮৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কারণে শিল্প খাত ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। অনেক আগে থেকেই শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা গেলে বর্তমান সংকট আরও কমানো সম্ভব হতো। পোশাক খাত ধীরে ধীরে রুফটপ সোলারের দিকে যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। একদিকে এটি জ্বালানি চাপ কমাচ্ছে, অন্যদিকে ডিকার্বনাইজেশনের প্রতিশ্রুতি পূরণেও সহায়তা করছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পোশাক খাতে সব মিলিয়ে প্রায় ৯ দশমিক ৭ মিলিয়ন বর্গমিটার জায়গা রয়েছে, যেখানে রুফটপ সোলার বসানোর সুযোগ রয়েছে। সেখান থেকে প্রায় ১ হাজার ৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাত্র ১৮৮ মিলিয়ন ডলার হলেই চলবে। খুব বেশি টাকা দরকার নেই। রুফটপকে সোলারভিত্তিক জেনারেশনে রূপান্তরের জন্য আমাদের আরও বেশি রিসোর্স প্রয়োজন নেই।
গবেষণায় আরও বলা হয়, বাণিজ্যিক ঋণের সুদহার সাড়ে ১০ শতাংশের বেশি হলে শিল্পের রুফটপ সোলার প্রকল্পগুলো ব্যাংকের কাছে বিনিয়োগযোগ্যতা হারায়। ফলে এ খাতে রেয়াতি ঋণের ধারাবাহিকতা জরুরি। বিনিয়োগের শর্তগুলো পরিবর্তন করা গেলে সৌর বিদ্যুতে যেতে প্রস্তুত কারখানার সংখ্যা আরও বাড়বে। বিশেষ করে সাড়ে ৬ শতাংশের কাছাকাছি সুদে গ্রিন ফাইন্যান্স পাওয়া গেলে তা সবচেয়ে ভালো হবে।
সিপিডির গবেষণায় বলা হয়, এইচঅ্যান্ডএম, ইনডিটেক্স, ওয়ালমার্ট, গ্যাপ ও এমঅ্যান্ডএসের মতো বৈশ্বিক ক্রেতারা পরিবেশবান্ধব উৎপাদনের ওপর জোর দিচ্ছে। ফলে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অনুষ্ঠানে হা-মীম গ্রুপের পাওয়ার অ্যান্ড এনার্জি বিভাগের প্রধান তনুল চক্রবর্তী বলেন, তাদের প্রতিষ্ঠানে প্রায় ২৯ দশমিক ২ মেগাওয়াট রুফটপ সোলার স্থাপন করা হয়েছে। এতে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ১৫ শতাংশ ও পুরো জ্বালানি চাহিদার প্রায় ৬ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। কারখানার ছাদ দিয়ে পুরো জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব নয়। অধিকাংশ কারখানা বহুতল হওয়ায় ছাদের জায়গা সীমিত।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কান্ট্রি লিয়াজোঁ নুসরাত জাহান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও অপারেশন) স্বপন বনিক, বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির (বিএসআর) জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহিদুল আলম, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক মিনহাজুল হকসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম