ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা শুরু

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে যাত্রা শুরু করেছে। গত মঙ্গলবার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ২০২৬’ আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে এসআরবি নামে পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট চালু হলো। বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ বলেন, র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে গতকাল বুধবার থেকে সব কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে বাহিনীটি যে লোগো ব্যবহার করেছে, তাতে র‍্যাবের স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। এ ছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করতে দেখা গেছে।

এসআরবি নামে গেজেট প্রকাশে বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন–সংক্রান্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯ এর যেসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল, কেবল সেসব বিধান রহিত হবে। তবে অর্ডিন্যান্সের সেকশন ১৪ এ দেওয়া ক্ষমতাবলে জারি করা র‌্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা ২০০৫ এবং এই বিধিমালা অথবা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল ও বলবৎ থাকবে।

এ ছাড়া এসআরবি আইনে বলা হয়েছে, র‌্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায়, চুক্তি, স্থাবর–অস্থাবর সম্পত্তি, সব হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও এ সংক্রান্ত সব দলিল ইত্যাদি এসআরবির কাছে তৎক্ষণাৎ স্থানান্তরিত ও ন্যস্ত হবে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠিত হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির দাবি ওঠে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি র‌্যাব বিলুপ্তির দাবি জানায়। তবে ক্ষমতায় এসে বিএনপি এ বাহিনীকে বিলুপ্ত না করে কাঠামোগত ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে মাঠে রাখল।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম