রোববার বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা
২০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
দীর্ঘ এক যুগ পর বাজারে আসছে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, শূণ্য থেকে দুইমাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথমদিন থেকেই পাঠকের চাহিদামত আমার দেশ পত্রিকা। পুন:প্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পত্রিকাটি যত দ্রুত সম্ভব সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে। এর মধ্য দিয়ে জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাসে ফিরবে।
প্রসঙ্গত, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দশ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়।
উল্লেখ্য, ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হয়। ওয়ান-ইলেভেনের পরে পত্রিকাটির মালিক খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু কারাগারে গেলে এর মালিকানায় পরিবর্তন হয়। তখন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান পত্রিকাটির দায়িত্ব নেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের সমালোচনায় মুখর ছিল পত্রিকাটি। এতে সরকারবিরোধীদের কাছে পত্রিকাটি জনপ্রিয়তা পেলেও ক্ষমতাসীনদের চক্ষুশূলে পরিণত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা