ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

ভারত সফর হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে -রাজশাহীতে ডা. শফিকুর রহমান

Daily Inqilab রাজশাহী ব্যুরো

২২ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সফর করতে পারেন এবং সে ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশটিতেও সফর করায় কোনো বাধা নেই। তবে সেই সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে সম্পূর্ণভাবে সমতা, সমমর্যাদা এবং বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের জনগণ অতীতে বা বর্তমানে কারও কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেয়নি এবং ভবিষ্যতেও তা মেনে নেবে না। গতকাল দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, বর্তমান সরকারপ্রধান চাইলে দেশের চলমান বিভিন্ন অনিয়ম যেমন চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মূলোৎপাটন করতে পারেন। তিনি যদি আন্তরিক হন, তবে এসব অপরাধ কঠোরহস্তে দমন করা সম্ভব। এখন মূল প্রশ্ন হলো, প্রশাসন ও নীতিনির্ধারকরা সত্যিকার অর্থেই এসব অপরাধ বন্ধ করতে ইচ্ছুক কি না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি সুপরিচিত আদর্শিক সংগঠন। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই আস্থার মর্যাদা রক্ষা করতে হবে। সংগঠনটি বহু বছর ধরে মানুষের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়া এবং একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের মৌলিক অধিকার তথা ভোটাধিকার শতভাগ নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। কেউ যেন কোনোভাবেই সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সোচ্চার ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-লের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য এবং বিভিন্ন থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য অংশ নেন।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা