অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কারিগরি কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের বিভিন্ন কারিগরি সমস্যা নিরসনে প্রায় ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত এসব তথ্য জানান। পরে এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, কেন্দ্রটির কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধান করে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
এদিকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ ধরনের একটি কাউন্সিল গঠনে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান খোজিন।
দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে একটি ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। এতে বাংলাদেশ ও রাশিয়ার উদ্যোক্তাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগের পাশাপাশি বিটুবি বৈঠকের সুযোগ থাকবে। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের আন্তসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি
শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন
এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর
অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান
চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’
উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক
রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা
ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং
অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ
আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান
হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’
রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী
ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ
মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম