ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রাম জেলায় পুলিশের অভিযানে ধরা পড়ছে অপরাধীরা : একের পর এক হত্যা মামলার রহস্য উদঘাটন

দৌড়ের ওপর সন্ত্রাসীরা

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম


চট্টগ্রাম জেলায় দৌড়ের ওপর আছে সন্ত্রাসীরা। পুলিশের অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে খুনি, অস্ত্রধারী, মাদক কারবারিসহ অপরাধীরা। গত কয়েক দিনে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ধরা পড়েছে। রহস্য উদঘাটন হয়েছে এসব হত্যা মামলার। লাগাতার অভিযানে অপরাধীরা এখন রীতিমত কোণঠাসা হয়ে পড়েছে। তাতে অপরাধ কমে আসছে, জনমনে স্বস্তি ফিরছে। প্রতিটি অপরাধের ঘটনায় তাৎক্ষণিক অ্যাকশানে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে, সেই সাথে ইমেজ বাড়ছে সরকারের।

বিগত ফ্যাসিবাদি সরকারের সময়ে জেলার প্রতিটি এলাকায় ছিলো আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের দাপট। তাদের কাছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ছিলো জিম্মি। পুলিশ প্রশাসন তাদের কাছে ছিলো অসহায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদি সরকারের পতন হলে আওয়ামী অপরাধীরা দেশে-বিদেশে পালিয়ে যায়। অপরাধ জগতে নতুন মেরুকরণ হয়। বিদেশে পলাতক সাবেক শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ইশারায় দেশে থাকা এবং কারাগার থেকে মুক্তি পাওয়া অপরাধীরা সংগঠিত হয়ে অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেয়। তাদের সাথে যোগ দেয় আওয়ামী সন্ত্রাসীদের একটি অংশ।

বড় সাজ্জাদের বাহিনীর অন্যতম ক্যাডার ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, মো. রায়হায়নসহ বেশ কয়েক জন অপরাধীর নেতৃত্বে গড়ে উঠে বিশাল সন্ত্রাসী বাহিনী। এই বাহিনীর ক্যাডার সংখ্যা প্রায় অর্ধশত। তাদের অস্ত্রভান্ডারও বেশ সমৃদ্ধ। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদি উগ্রগোষ্ঠির কাছ থেকে তারা ভারি অস্ত্র সংগ্রহ করে। মহানগর এবং জেলায় বিশেষ করে রাউজান ও হাটহাজারিতে খুনোখুনির মাধ্যমে তাদের আধিপত্য বিস্তার শুরু হয়।

তারা গণহারে চাঁদাবাজি শুরু করে। চাঁদার দাবিতে বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, গুলিবর্ষণ ও লুটপাটে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেভিড ইমনের নেতৃত্বে মহানগরীতে আর রায়হানের নেতৃত্বে জেলায় খুন, চাঁদাবাজি, অস্ত্রাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে সন্ত্রাসীরা। একের পর লাশ পড়তে থাকে। অন্তর্বর্তীকারের সময়ে শুরু হওয়া ভয়ঙ্কও সন্ত্রাসী কর্মকা- অব্যাহত থাকে নির্বাচিত সরকারের সময়েও। তাতে জনমনে আতঙ্কের পাশাপাশি সরকারের সুনাম ক্ষুণœ হতে থাকে।

এ অবস্থায় সরকারের হাইকমান্ডের নির্দেশে অপরাধীদের লাগাম টেনে ধরতে মাঠে নামে পুলিশ। মহানগর পুলিশ ব্যর্থ হলেও একে একে সন্ত্রাসী গ্রেফতার আর অস্ত্র উদ্ধারে সফল হতে থাকে জেলা পুলিশের অভিযান। মহানগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করে ডেভিড ইমন ও তার বাহিনীর সদস্যরা। আর তাকেই ভারতে পালিয়ে যাওয়ার আগে যশোর থেকে পাকড়াও করে জেলা পুলিশের একটি বিশেষ টিম। একই দিন অর্থ্যাৎ ২৯ জুলাই বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম শীর্ষ ক্যাডার মো. রায়হানকে ধরতে নোয়াখালীর সেনবাগের একটি বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশের টিম। তবে একটুর জন্য পুলিশের হাত ফসকে যায় রায়হান।

ডেভিড ইমনকে গ্রেফতারের পর একের পর এক অভিযানে তার বেশ কয়েকজন সহযোগি শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রবাজকে গ্রেফতার করে পুলিশ। রাজউানের পাহাড়তলীতে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল হক হত্যায় জড়িত আইয়ুব, মো ইলিয়াস ওরফে দামা ইলিয়াস, মো দিদারুল আলম, মো. আফছার এবং মোবারকসহ বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করা হয়। এই হত্যকা-ে ব্যবহৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। বিগত ১৩ জুন প্রকাশ্যে দিনের আলোতে অসংখ্য মানুষের সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা করা। সিনেমা স্টাইলে হত্যাকা-ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ও তার গ্রুপের অন্যতম শুটার মোহাম্মদ মোবারক ওরফে কালা মোবারককে তিনসহযোগি এবং অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি অত্যাধুনিক ৯ এমএমসহ দুটি পিস্তল, একটি রিভালবার ও একটি পাইপগান এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
এর আগে রাউজানে বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। গত দুই বছরে ২৫টির মধ্যে হত্যাকা-ের ঘটনায় উত্তর চট্টগ্রামের ওই জনপদ সন্ত্রাসের ভয়াল জনপদ হিসাবে পরিচিতি পায়। ডেভিড ইমন গ্রেফতার হওয়ার পর তার সহযোগি বিশেষ করে রায়হান ও তার সাঙ্গ পাঙ্গদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকলে উত্তর চট্টগ্রামে অপরাধীদের দাপট কমে আসে। রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীসহ কয়েকটি এলাকা থেকে ডেভিড ইমন ও রায়হানের অনেক সহযোগী গ্রেফতার হয়। রায়হানকে ধরতেও অভিযান অব্যাহত রাখে পুলিশ গত দুইদিন আগে দ্বিতীয় বারের মতো পুলিশের হাত ফসকে গেছে ওই শীর্ষ সন্ত্রাসী। পটিয়ায় অভিযান থেকে একটি গাড়িও জব্দ করা হয়। তবে অপর একটি গাড়িতে থাকায় সে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা।

এদিকে পুলিশি অভিযানের মধ্যেই গত ৩ সেপ্টেম্বর রাউজানে ফের এক যুবদল নেতা খুনের ঘটনা ঘটে। কেরাণীহাট বাজারে মোহাম্মদ করিম নামে ওই নেতাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর পর অভিযানে নামে পুলিশ। পরে মামলায় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন উপজেলার উরকিরচর এলাকার মোহাম্মদ সেলিম, সৈয়দ মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ আলামিন। পুলিশ জানায়, মামার মোটরসাইকেল চুরির সন্দেহে নিজ দলের লোকজন নিয়ে প্রকাশ্যেই করিমকে গুলি ও কুপিয়ে হত্যা করেন পারভেজ। হত্যাকা-ের ৮-১০ দিন আগে পারভেজের মামা আজগর আলীর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পারভেজ তার বাহিনীর সদস্য করিমকে সন্দেহ করেন। করিমের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকায় সন্দেহ আরো জোরালো হয়। তাকে মোটরসাইকেল ফেরত দিতে চাপ দেওয়া হলেও করিম চুরির বিষয়টি অস্বীকার করেন। এরপর তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকা-ের মূল অভিযুক্ত পারভেজসহ আরও দুই থেকে তিনজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

১৮ দিন আগে সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ খুন হন। হত্যার সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেফতারের পর পুলিশ নিশ্চিত হয় সরকারি গাছ লুটপাট নিয়ে বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে। হত্যায় জড়িতরা স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য মিলেছে। গ্রেফতারকৃতরা হলেন জসিম উদ্দিন, জয়নাল আবেদীন মানিক, রিদুয়ান, মোহাম্মদ টিপু, আবু মাজহারুল ইসলাম ইফাজ, আব্দুল্লাহ আল তুষার, খোরশেদ আলম ফারুক, রবিউল হোসেন, আবুল কাশেম, হাবিবুর ইসলাম হাবিব, মোহাম্মদ হেলাল ও মোহাম্মদ আজাদ।

গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ গ্রামে পিচ্চি জাহেদকে কুপিয়ে খুন করা হয়। পুলিশ বলছে, পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটা ও লুট নিয়ে পিচ্চি জাহেদের বিরুদ্ধে অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন জয়নাল আবেদীন মানিক। ঘটনার রাতে মানিকসহ ৮-১০ জন নতুনহাট বাজারে একটি মিষ্টির দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন পিচ্চি জাহেদ গিয়ে মানিককে গালিগালাজ করেন। বিভিন্ন হুমকিধমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা জসীমের দোকানে এসে মিটিংয়ে বসেন। সেখানে জাহেদকে উচিত শিক্ষা দেয়ার সিদ্ধান্ত হয়। পরে তাকে হত্যা করা হয়।

হত্যকা-ের পাশাপাশি চাঁদাবাজির ঘটনায়ও জড়িতদের গ্রেফতার করছে পুলিশ। সম্প্রতি হাটহাজারিতে এক চিকিৎসককে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমকির পর ৪৮ ঘণ্টার মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- কামরুল হাসান ওরফে সাগর, মো. রিকু, তরিকুল ইসলাম ওরফে রোহিত, আহমদুল্লা ওরফে মাসুম মেম্বর, আহমদ রেজা শাকিল, মো. মানিক ও নুরুল আলম।
দলীয় কোন্দলের জেরে অস্ত্রবাজির সাথে জড়িতদের ও ছাড় দেয়া হচ্ছে না। সীতাকু-ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজন হলেন- সাদেক আলী, কামরুল হাসান ও মোহাম্মদ হানিফ। সাদেককে মীরসরাই ও কামরুলকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। হানিফ সীতাকু-ের অপরাধপ্রবণ জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করেন, তাকে সেখান থেকে ধরা হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর সীতাকু- পৌর সদরের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘাত হয়। অস্ত্র হাতে মহড়া দেওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় হয়।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে জননিরপত্তা নিশ্চিতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাতে অনেকে ধরা পড়েছে, অনেকে এখন দৌড়ের ওপর আছে। তাদের কাউক ছাড় দেওয়া হবে না। হয় তাদের গ্রেফতার করা হবে, নয়তো তারা আদালতে আত্মসমর্পন করবে। এই বাইরে অন্যকোন সুযোগ নেই। শীর্ষ সন্ত্রাসী রায়হান দ্বিতীয় দফায় পুলিশের হাত ফসকে গেছে জানিয়ে তিনি বলেন, তাকেও ধরা পড়তে হবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আত্রাই বিলুপ্ত প্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত

আত্রাই বিলুপ্ত প্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত

বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ফরিদপুরে নিজ জমির গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি

ফরিদপুরে নিজ জমির গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি

ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয়: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয়: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ইউক্রেন যুদ্ধ শেষের আগেই রাশিয়ার সঙ্গে চুক্তির ভাবনা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধ শেষের আগেই রাশিয়ার সঙ্গে চুক্তির ভাবনা যুক্তরাষ্ট্রের

অভিষেকের দ্রুততম সেঞ্চুরিতে হোয়াইটওয়াশড আফগানিস্তান

অভিষেকের দ্রুততম সেঞ্চুরিতে হোয়াইটওয়াশড আফগানিস্তান

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প লুটের অভিযোগ

নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প লুটের অভিযোগ

উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব

উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব

নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু

রংপুরের ১২ এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

রংপুরের ১২ এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জ্বালানি সংকটে গাজার হাসপাতালে অধিকাংশ সেবা বন্ধ

জ্বালানি সংকটে গাজার হাসপাতালে অধিকাংশ সেবা বন্ধ

কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!

কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!

এনবিআরের ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি-পদায়ন

এনবিআরের ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি-পদায়ন

সকাল ৮টা থেকে গ্যাস নেই যেসব এলাকায়

সকাল ৮টা থেকে গ্যাস নেই যেসব এলাকায়

মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’, বিস্ফোরক মন্তব্যে অভিনেত্রী শ্রীলেখা

মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’, বিস্ফোরক মন্তব্যে অভিনেত্রী শ্রীলেখা

কার্যবিবরণী প্রকাশ ডাকসুর, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

কার্যবিবরণী প্রকাশ ডাকসুর, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

অস্তিত্ব সংকটে ঢাকার প্রথম পাঠাগার

অস্তিত্ব সংকটে ঢাকার প্রথম পাঠাগার