ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

Daily Inqilab বেনাপোল অফিস

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম

বাংলাদেশের ইলিশের জন্য পশ্চিমবঙ্গের মানুষ একসময় চাতক পাখির মতো অপেক্ষা করতেন-কখন সীমান্ত পেরিয়ে পৌঁছাবে কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ। অথচ এখন চিত্র ঠিক উল্টো। আজ সেই ভারতীয় ইলিশে সয়লাব হয়ে গেছে যশোরাঞ্চলের বিভিন্ন বাজার। তবে স্বাদে-গন্ধে অমিল থাকায় এবং একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের ছলাকলার কারণে সাধারণ ক্রেতারা পড়ছেন চরম প্রতারণায়।

শনিবার সকালে যশোরের ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ মহসিন রোডস্থ বড়বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতীয় ইলিশের এই অপ্রত্যাশিত আগমন ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

বাজার ঘুরে দেখা যায়, একশ্রেণীর ক্রেতার জন্য ভারতীয় ইলিশ সাময়িক স্বস্তি নিয়ে এসেছে। দেশি ইলিশের তুলনায় এর দামের ফারাক আকাশ-পাতাল। ১ কেজি আকারের বরিশালের দেশি ইলিশ যেখানে মানভেদে বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৭০০ টাকায়, সেখানে একই ওজনের ভারতীয় ইলিশ মিলছে মাত্র ১৩০০ থেকে ১৫০০ টাকায়। কম দামে ইলিশের স্বাদ নেওয়ার আশায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা এই সুযোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

তবে রান্নার পরই কাটছে ভুল। ক্রেতাদের অভিযোগ, ভারতীয় ইলিশের কাঙ্ক্ষিত সেই স্বাদ ও মন মাতানো ঘ্রাণ কোনোটিই নেই। ফলে যে সব ক্রেতা একবার এই মাছ কিনছেন, দ্বিতীয়বার আর সেটির মুখাপেক্ষী হচ্ছেন না।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে- ভারতীয় মাছ বিক্রি করলে মূল্য তালিকায় তা স্পষ্ট করে লিখে টাঙিয়ে রাখতে হবে। কিন্তু বেশিরভাগ অসাধু ব্যবসায়ী এই নির্দেশনা তোয়াক্কা করছেন না। তাঁরা রূপালি বরিশালের ইলিশ বলে চালিয়ে দিচ্ছেন চ্যাপ্টা ও লালচে স্বাদের ভারতীয় ইলিশ। রূপগত দিক দিয়ে ভারতীয় ইলিশ কিছুটা লম্বাটে ও হালকা লাল হলেও রান্না না করা পর্যন্ত সাধারণ ক্রেতার পক্ষে এই পার্থক্য বোঝা প্রায় অসম্ভব। ফলে ঠকে যাওয়ার ভয়ে অনেকে বাজারে আসতেই দ্বিধা করছেন।

হাজী মোহাম্মদ মহসিন রোডের 'জব্বার সন্স'-এর স্বত্বাধিকারী নাছির হোসেন আক্ষেপ করে বলেন, বাংলাদেশি আর ভারতীয় ইলিশের সুনির্দিষ্ট পার্থক্য আমি করতে পারছি না। তাই কেনার ইচ্ছা থাকলেও খালি হাতে ফিরে যাচ্ছি। ভারতীয় ইলিশ বাজার থেকে বিদায় নিলে তবেই ইলিশ কিনবো।

তবে ঘোপ পিলুখান সড়কের বাসিন্দা আবু সাঈদ বুলবুল এবং উমেশ চন্দ্র লেনের বাসিন্দা বিশাল সাহার মতো স্বল্প আয়ের ক্রেতারা ভিন্ন মত পোষণ করেন। তাদের ভাষ্য, ভারতীয় ইলিশের চাপে হলেও বাজারে দেশি ইলিশের দাম কিছুটা কমেছে, যা সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক।

অন্যদিকে চুড়িপট্টির বাসিন্দা শেখ রোমান সরাসরি বলেন, ভারতীয় ইলিশ আমাদের দেশি রূপালি ইলিশের ধারেকাছেও আসে না।

প্রতারণার অভিযোগ অস্বীকার করে বড়বাজার মৎসজীবী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ক্রেতাদের দুটি ইলিশই দেখিয়ে কোনটা কোন দেশের তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্রেতা না চেনার কারণে ভুল বুঝলে সেটি আলাদা বিষয়, কিন্তু ব্যবসায়ীরা সরাসরি কোনো প্রতারণা করছেন না।

ইলিশ বিক্রেতা এরশাদ আলী জানান, দামের বিশাল পার্থক্যের কারণে বরিশালের ইলিশ বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। জালাল শেখ নামের অপর এক বিক্রেতা বলেন, অনেকে দাম শুনেই ফিরে যাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে কম দামে ভারতীয় ইলিশই নিচ্ছেন।

তবে ক্ষোভ প্রকাশ করে বিক্রেতা শাহিন পরামর্শ দেন, বরিশালের ইলিশ কেনার সক্ষমতা না থাকলে কিন্তু ইলিশের আসল স্বাদ চাইলে ভারতীয় ইলিশের বদলে দেশি সিলভার কার্প মাছ কিংবা পেঁপে ভর্তা দিয়ে ভাত খাওয়া ভালো, তবুও ভেজাল ইলিশ কেনা ঠিক নয়।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মিরপুরে চলন্ত বাসে আগুন

মিরপুরে চলন্ত বাসে আগুন

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর