ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩
উঁচু জমি ও মাচান পদ্ধতিতে চাষে নতুন আশার আলো দেখছেন চাষিরা

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

Daily Inqilab বরিশাল ব্যুরো

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

বরিশাল কৃষি অঞ্চলে বর্ষাকালীন তরমুজের আবাদ ক্রমশ জনপ্রিয় হতে শুরু করায় কৃষি অর্থনীতিতে নতুন আশার আলো দেখাচ্ছে। সমাপ্তপ্রায় বর্ষা মৌসুমে বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকায় ১০০ একরেরও বেশি জমিতে বর্ষাকালীন পদ্ধতিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত ‘বারি তরমুজ-১’ ও ‘বারি তরমুজ-২’ ছাড়াও ‘জেসমিন-১, জেসমিন-২ ও জেসমিন-৩’ জাতের তরমুজের আবাদ হয়েছে।

রবি মৌসুমে শীতকালীন তরমুজ উত্তোলনের মাস দুয়েক পরেই অপেক্ষাকৃত উঁচু জমিতে এবং মাচান পদ্ধতিতেও বর্ষাকালীন তরমুজের আবাদ হচ্ছে। তাপমাত্রা বেশি থাকায় এ সময় তরমুজের চাহিদা যেমন বেশি, তেমনি সরবরাহ কম থাকায় ভালো দামের আশায়ও কৃষকদের মাঝে বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন এ তরমুজের আবাদ সম্প্রসারণ হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

রবি মৌসুমে সারাদেশের প্রায় ৭০ ভাগ তরমুজের আবাদই হয়ে থাকে বরিশাল কৃষি অঞ্চলে। গত রবি মৌসুমে দেশে উৎপাদিত প্রায় ৫০ লাখ টন তরমুজের ৩৫ লাখ টনই বরিশালে উৎপাদিত হয়েছে। তবে নতুন করে বর্ষাকালীন তরমুজের আবাদ সম্প্রসারণ বরিশালের কৃষক ও কৃষি অর্থনীতির জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন কৃষিবিদগণ।

তবে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে এখনো গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন তরমুজের আবাদ পদ্ধতি বা কারিগরি জ্ঞান ভালোভাবে পৌঁছায়নি। এ সময়টিতে অতিবর্ষণ বা ভারী বর্ষণ থেকে তরমুজের গাছসমূহ রক্ষার পাশাপাশি সার প্রয়োগসহ বালাই ব্যবস্থাপনার বিষয়টিও বেশিরভাগ কৃষকেরই অজানা। ফলে অনেকেই কারিগরি জ্ঞানের অভাবে ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না বলেও জানিয়েছেন।

তবে ডিএই-এর পক্ষ থেকে আগামীতে আরো নিবিড়ভাবে কৃষকদের সাথে যোগাযোগ রক্ষা করেও বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন তরমুজ আবাদকে এগিয়ে নিয়ে যাবার কথা বলা হয়েছে।

এবারো বরিশালের বাজারে প্রতি কেজি বর্ষাকালীন তরমুজ ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও কৃষকগণ মাঠ পর্যায়ে প্রতিটি তরমুজ সর্বোচ্চ ১০০ টাকার বেশি বিক্রি করতে পারছেন না। কৃষকদের মতে, বর্ষাকাল বিধায় উৎপাদিত তরমুজ ফসলের মাঠ থেকে পরিবহন অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল বিধায় ফরিয়াদের মোকাম পর্যন্ত পৌঁছাতেই অনেক বাড়তি ব্যয় হচ্ছে। ফলে বর্ষাকালীন তরমুজ নিয়ে ঝুঁকি অনেক। যদিও বাজারেও এ তরমুজের দাম শীতকালের দেড় থেকে দ্বিগুণ বা তারও বেশি।

কুমড়া পরিবারের সুমিষ্ট রসালো ফল তরমুজের উৎপত্তিস্থল আফ্রিকা মহাদেশ ছাড়িয়ে এখন বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের অধিকাংশ দেশেই আবাদ হচ্ছে। খুব দ্রুত এ ফল আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। মূলত মৌমাছির সাহায্যে পরাগায়িত হয়ে এ ফলের উৎপাদন নিশ্চিত হয়। এর গাছ বর্ষজীবী, দিবস দৈর্ঘ্য নিরপেক্ষ ও লতানো প্রকৃতির। বেলে দো-আঁশ থেকে এঁটেল দো-আঁশ পর্যন্ত সব ধরনের মাটিতে তরমুজের চাষ হচ্ছে। এমনকি নদ-নদীবহুল দক্ষিণাঞ্চলের নোনা পানিমুক্ত চরাঞ্চলের পলি মাটিতেও তরমুজের ভালো ফলন হচ্ছে। মূলত ৫.৫ থেকে ৭.০ পিএইচ মাত্রার জমি সুমিষ্ট এ রসালো ফসলের জন্য উপযোগী। তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত লবণাক্ততা সহ্য করতে পারে না। খরা প্রতিরোধক ফসল তরমুজ অপেক্ষাকৃত শুষ্ক পরিবেশে বড় হয়ে ওঠে। তবে বর্ষাকালে বরিশাল অঞ্চলের মাটিতে লবণাক্ততা কম থাকায় তরমুজ আবাদের জন্য বাড়তি সহায় হলেও কোনো অবস্থাতেই গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যায় না বিধায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

কৃষি ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, তরমুজের খাদ্যগুণের মধ্যে এতে যথেষ্ট পরিমাণ ভিটামিন-এ, রিবোফ্লাভিন, থায়ামিন ও পেকটিন বিদ্যমান রয়েছে। চীনা ভেষজবিদদের মতে, তরমুজের রস রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। পাকা তরমুজের রসালো শাঁস স্বাদে-গন্ধে অতুলনীয় হবার পাশাপাশি তা অত্যন্ত তৃপ্তিদায়ক ও তৃষ্ণানিবারক। উন্নত বিশ্বে তরমুজ দিয়ে নানা ধরনের শরবত, জ্যাম, সিরাপ, গুড় ছাড়াও অ্যালকোহল পর্যন্ত তৈরি হচ্ছে। এমনকি সাইট্রিন শ্রেণীর তরমুজ দিয়ে জেলিও তৈরি হচ্ছে।

তবে আমাদের দেশে তরমুজ প্রক্রিয়াজাত করে কোনো ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুতের উদ্যোগ নেই। এমনকি বরিশাল অঞ্চলে শুধু রবি মৌসুমেই প্রায় ৩৫ লাখ টন তরমুজ উৎপাদন হলেও ন্যূনতম এক লাখ টন তরমুজ প্রক্রিয়াজাত করে রপ্তানির কোনো উদ্যোগ নেই আজ পর্যন্ত। দীর্ঘদিন যাবতই বরিশালে একটি ‘কৃষি ও মৎস্য ভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ প্রতিষ্ঠার দাবি থাকলেও তা আমলে নেয়নি কেউ। এমনকি সারাদেশে আহরিত ইলিশের ৭০ ভাগ বরিশালে পাওয়া গেলেও তা প্রক্রিয়াজাত করার বিষয়টিও আজ পর্যন্ত বিবেচনা লাভ করেনি। উচ্চ পুষ্টিগুণের পেয়ারা, আমড়া ও তরমুজসহ অন্যান্য ফল ও ফসলকে কেন্দ্র করে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠিত হলে তা এ অঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থায়ও যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী অর্থনীতিবিদগণ।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মিরপুরে চলন্ত বাসে আগুন

মিরপুরে চলন্ত বাসে আগুন

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর