ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

শ্রীমঙ্গলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Daily Inqilab আনোয়ার হোসেন জসিম, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শফি আহমেদ ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
 
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা ও মানবাধিকার সম্পাদক এবং শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহির আলী।
 
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক জুয়েল আহমেদ, কমলগঞ্জ শাখার সভাপতি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাতুল এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ।
 
সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গাজী মুসাররাত সিনিন এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল বাকি।
 
বক্তারা কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে তাদের অভিনন্দন জানান। তারা বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
 
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মান জানানো এবং তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মিরপুরে চলন্ত বাসে আগুন

মিরপুরে চলন্ত বাসে আগুন

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর