ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩
দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের জের---

চকরিয়ার চুনতি রেঞ্জের সেই মুরগির খামার গুঁড়িয়ে দিল বন বিভাগ, উদ্ধার ২ একর বনভূমি

Daily Inqilab চকরিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চুনতি রেঞ্জের আওতাধীন সাতঘর বনবিটের অধীন সংরক্ষিত বনের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ মুরগির খামার ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। আজ শনিবার পরিচালিত এ বিশেষ অভিযানে দখলমুক্ত করা হয়েছে প্রায় দুই একর সংরক্ষিত বনভূমি। উদ্ধার হওয়া বনভূমিতে নতুন বনায়ন শুরু করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব অনলাইনে "চকরিয়ায় চুনতি রেঞ্জের সংরক্ষিত বনভূমি দখল করে মুরগির খামার, উচ্ছেদের পরও সক্রিয় চক্র" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা দ্রত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন উত্তর হারবাং এলাকার ভান্ডারির ডেবা নামক স্থানে স্থানীয় প্রভাবশালী কামাল ফকিরের ছেলে মোজাহের আহমদ সংরক্ষিত বনভূমি দখল করে পুনরায় মুরগির খামার নির্মাণ করছিলেন। সংবাদ প্রকাশের পর আজ শনিবার সকালে চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসানের নির্দেশনায় সাতঘর বন বিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নির্মাণাধীন বিশাল মুরগির খামারসহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সম্পূর্ণ জমি বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

চুনতি রেঞ্জের সাতার বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সাথে নেওয়ার পর গতকাল ও আজ অভিযান চালিয়ে অবৈধ খামার গুঁড়িয়ে দিয়ে সংলগ্ন প্রায় ২ একর বনভূমি উদ্ধার করেছি। বনভূমি রক্ষায় আমাদের এ ধরনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"

তিনি আরও জানান, বারবার উচ্ছেদের পরও যারা সংরক্ষিত বনে অনুপ্রবেশ ও দখলদারিত্ব বজায় রাখার চেষ্টা করছে। সেই সংঘবদ্ধ চক্র ও মূল হোতাদের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের সহায়তায় শীঘ্রই বন আইনে মামলা দায়ের করা হবে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মিরপুরে চলন্ত বাসে আগুন

মিরপুরে চলন্ত বাসে আগুন

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর