ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন: নিরপেক্ষ তদন্তের দাবি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
নওগাঁর ধামইরহাট উপজেলায় পাঁচ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুুপুরে রূপনারায়নপুর (শল্পী বাজার) এলাকায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১২ সেপ্টেম্বর বিকালে রূপনারায়নপুর এলাকার আব্দুর সোবহানের মাত্র পাঁচ বছর বয়সী ছেলেকে একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুআরা মারধর করেন। বিষয়টি ছেলের মা ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও শিশু নির্যাতনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সেটি অল্প সময়ের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তারা আরও জানান, আসলে সেটি কোন শিশু নির্যাতনের ঘটনা ছিলনা। মজার বশতে ছেলের মা ভিডিও করেন। পরে সেটি নির্যাতনের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গত ১৬ সেপ্টেম্বর শিশুর বাবা আব্দুর সোবহান বাদি হয়ে একই এলাকার সাইদুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জুআরা বেগম এবং ছেলে মিনহাজ নামে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাটি সঠিক নয় বলে এলাকাবাসিরা মনে করেন। তাদের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট পরিবার সামাজিকভাবে হয়রানি ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।
এ সময় আমজাদ হোসেন বলেন, শিশু নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেয় বা হয়রানি না করার আহ্বান জানান তারা।
মামলার আসামির ছেলে মুকিত বলেন, “আমরা কোনো অন্যায়কে সমর্থন করি না। তবে নিরপরাধ কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
এ সময় রাশেদুল ইসলাম বলেন, আমরা মানববন্ধনে এলাকাবাসি একসঙ্গে উপস্থিত হয়েছি। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু নির্যাতনের নামে করা মামলাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়াও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, একই এলাকার রানা, মুকিত, আব্দুল জোব্বার, হুসনেআরা, মিম্মা আক্তার, আমজাদ হোসেন প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি
হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’
রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ
১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে
শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন
গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে
এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক