তিন মাস ধরে গ্যাস সংকটে গফরগাঁও : রান্না বন্ধ বাসাবাড়ি-হোটেলে
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে তিতাস গ্যাসের সরবরাহ ও চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে দিনের গুরুত্বপূর্ণ সময়ে ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের চাপ এতটাই কম থাকছে যে অনেক বাসাবাড়িতে চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। একই কারণে হোটেল-রেস্তোরাঁয় রান্নার কাজ ব্যাহত হয়ে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, সকাল, দুপুর ও সন্ধ্যায় রান্নার প্রয়োজনীয় সময়ে গ্যাসের চাপ সবচেয়ে বেশি কমে যাচ্ছে। কোনো কোনো সময় চুলা জ্বললেও আগুনের তীব্রতা এত কম থাকে যে স্বাভাবিক সময়ে রান্না শেষ করা যায় না। এতে পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের পরিবারে দুর্ভোগ আরও বেশি। নির্ধারিত সময়ে খাবার তৈরি করতে না পারায় অনেককে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা কিংবা অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।
ফলে নিয়মিত গ্যাস বিলের পাশাপাশি বাড়তি খরচ বহন করতে হচ্ছে তাদের। গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্দা গৃহিণী তাহমিনা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে তাদের স্বাভাবিক রান্নাবান্না মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘গ্যাসের চাপ এত কম থাকে যে অনেক সময় চুলা জ্বালানোই যায় না। রান্নার সময় কখন গ্যাস থাকবে আর কখন থাকবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এতে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে।’ শুধু বাসাবাড়িই নয়, গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় হোটেল ও খাবারের ব্যবসাতেও। পাট মহল রোডের একটি হোটেলের ম্যানেজার মো. আ. কাইয়ুম জানান, প্রয়োজনীয় গ্যাস না থাকায় হোটেলের রান্নার কাজ সময়মতো শেষ করা যাচ্ছে না।
তিনি বলেন,‘গ্যাসের সংকটের কারণে রান্না করতে অনেক বেশি সময় লাগে। কখনো আবার কাজ বন্ধ রাখতে হয়। এতে সময়মতো খাবার তৈরি করা যাচ্ছে না এবং আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।’ স্থানীয় গ্রাহকরা জানান, তারা সরকারি বিধি অনুযায়ী প্রতি মাসে নির্ধারিত গ্যাস বিল পরিশোধ করছেন। কিন্তু বিল নিয়মিত পরিশোধ করেও প্রয়োজনীয় সেবা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক ঘণ্টার সাময়িক সমস্যা হলে সেটি মেনে নেওয়া সম্ভব হলেও টানা প্রায় তিন মাস ধরে একই পরিস্থিতি চলতে থাকায় জনজীবনে এর বিরূপ প্রভাব পড়ছে।
বিশেষ করে বিকল্প জ্বালানির ব্যবস্থা নেই এমন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এদিকে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের ভাষ্য, দীর্ঘ সময় গ্যাসের চাপ কম থাকলে খাবার প্রস্তুত ও সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে ক্রেতা হারানোর পাশাপাশি বাড়তি জ্বালানি খরচও বহন করতে হচ্ছে। গফরগাঁও পৌর শহরের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের দাবি, দীর্ঘদিনের এ ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা গ্যাসের স্বাভাবিক সরবরাহ ও পর্যাপ্ত চাপ নিশ্চিত করার পাশাপাশি সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন। ভুক্তভোগীদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে হাজারো আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি
হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’
রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ
১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে
শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন
গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে
এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক
আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো
জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
মিরপুরে চলন্ত বাসে আগুন
‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর