ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩
চীনা বিনিয়োগের জন্য বড় সুযোগ : হা-মীম গ্রুপ দেখিয়েছে বাস্তব সম্ভাবনা : প্রয়োজন ১৮৮ মিলিয়ন ডলার : ছোট কারখানাতেই বড় বিনিয়োগের বাজার

গার্মেন্টস কারখানার ছাদে ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা: সিপিডির গবেষণা

Daily Inqilab অর্থনৈতিক প্রতিবেদক (অনলাইন)

২০ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের বিশাল সম্ভাবনা রয়েছে। দেশের ৩ হাজার ৩২০টি তৈরি পোশাক কারখানার ছাদে মোট ১ হাজার ৭৬৮ দশমিক ৩ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব বলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক নতুন গবেষণায় উঠে এসেছে। এর মধ্যে ২ হাজার ৩০৩টি কারখানাকে বিভিন্ন মাত্রায় বিনিয়োগযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ১৮৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘তৈরি পোশাক খাতে শিল্প-কারখানার ছাদে সৌরবিদ্যুৎ, চীনা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রেক্ষাপটে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক গবেষণাটি বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে উপস্থাপন করা হয়। গবেষণাটি তৈরি করেছেন সিপিডির বিদ্যুৎ ও জ্বালানি গবেষণার ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, আবরার আহমেদ ভূঁইয়া ও নূর ইয়ানা জান্নাত।

গবেষণায় বলা হয়েছে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। অথচ বিদ্যুৎ গ্রিডের অস্থিতিশীলতা ও গ্যাস সংকটের কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। একই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে। ফলে তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখন শুধু পরিবেশগত বিষয় নয়, বরং রপ্তানি প্রতিযোগিতার সঙ্গেও সরাসরি যুক্ত।

সম্ভাবনা ও বিনিয়োগের চিত্র

গবেষণায় ৩ হাজার ৩২০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪২০টি ছোট, ৬৯৮টি মাঝারি এবং ২০১টি বড় কারখানা। কারখানাগুলোর ভবন শনাক্ত করতে গুগলের উন্মুক্ত ভবন-তথ্যভান্ডার ব্যবহার করে প্রায় ৯৭ লাখ ২৫ হাজার ৫ ৯১ বর্গমিটার ছাদ এলাকা চিহ্নিত করা হয়। প্রতি ৫ দশমিক ৫ বর্গমিটার ছাদে ১ কিলোওয়াট-পিক সৌর সক্ষমতা ধরে মোট সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৬৮ দশমিক ৩ মেগাওয়াট-পিক।

কারখানাগুলোকে চারটি বিনিয়োগযোগ্যতা স্তরে ভাগ করা হয়েছে। মিশ্র অর্থায়নের পরিস্থিতিতে ৫০৯টি কারখানা ‘বিনিয়োগের জন্য প্রস্তুত’ হিসেবে চিহ্নিত হয়েছে। আরও ১ হাজার ৩৫৯টি কারখানা ‘সহায়তা পেলে বিনিয়োগযোগ্য’ পর্যায়ে রয়েছে। ৪২৭টি কারখানার ক্ষেত্রে কাঠামোগত বা নীতিগত হস্তক্ষেপ প্রয়োজন।

সুদের হার ও চ্যালেঞ্জ

গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যাংকযোগ্যতার ওপর সুদের হারের ব্যাপক প্রভাব। ৬ দশমিক ৫ শতাংশ সবুজ অর্থায়নে ৬১৩টি কারখানা ‘বিনিয়োগের জন্য প্রস্তুত’ ছিল। কিন্তু বাণিজ্যিক সুদের হার ১০ দশমিক ৫ শতাংশে পৌঁছালে ‘বিনিয়োগের জন্য প্রস্তুত’ কারখানার সংখ্যা শূন্যে নেমে আসে। ফলে কম সুদের সবুজ অর্থায়ন অনেক প্রকল্পকে বাস্তবে বিনিয়োগযোগ্য করে তোলার প্রধান শর্ত।

এ ছাড়া পুরোনো অনেক কারখানা ভবনের ছাদের কাঠামোগত সক্ষমতার নথি না থাকা, উচ্চ জামানতের চাহিদা এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

গবেষণায় সফল উদাহরণ হিসেবে হা-মীম গ্রুপের সৌরবিদ্যুৎ প্রকল্প তুলে ধরা হয়, যা ডিজেলের ব্যবহার প্রায় ৬০ শতাংশ কমিয়েছে।

সিপিডি তাদের সুপারিশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডকল) জন্য ৫ থেকে ৭ শতাংশ রেয়াতি ঋণের সংস্থান, স্রেডার অনুমোদন প্রক্রিয়া দ্রুতকরণ এবং ছোট ও মাঝারি কারখানাগুলোকে গুচ্ছভিত্তিকভাবে নিয়ে বহু-মেগাওয়াট প্রকল্প তৈরির জোর তাগিদ দিয়েছে।

বিভাগ : অর্থনীতি

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

ভারত দলে প্রথমবার নামান, ওয়ানডেতে নাবি

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

এড শিরানের সফর থেকে বাদ, গাজার জন্য ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন ম্যাকলমোর

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি মতিয়ার রহমান

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ: অনিশ্চয়তায় ‘ভিশন ২০৩০’

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

উখিয়ায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৯ আসামি আটক

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নকল ওষুধ ও ওষুধ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

মার্কিন বন্ড বিক্রি বাড়াল চীন: ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ট্রেজারি হোল্ডিং

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ জি কে গউছ

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অপ্রতিরোধ্য উত্থান

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শূন্য সহনশীলতা দেখাচ্ছে সরকার: আইনমন্ত্রী

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

ইউএস ওপেনে ধাক্কার পর চায়না ওপেনে ফিরছেন জোকোভিচ

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম’

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম