টেকসই উন্নয়নে দরকার শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেট: অর্থমন্ত্রী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নে ডিজিটাল অর্থনীতির সার্বিক গতি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ অপরিহার্য। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল ফিন্যান্সের সুফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট কর্মসূচির মাধ্যমে প্রান্তিক উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করে তাদের ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একটি অপরটির পরিপূরক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূলধারায় তাদের সম্পৃক্ত করতে রোবাস্ট ইন্টারনেট, এক সিটিজেন এক ওয়ালেট এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। রোবাস্ট ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব ।
অর্থমন্ত্রী বলেন, দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে, যা কৃষক ও সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের পথ সুগম করেছে। তারা এখন আবহাওয়া, সারের মাত্রা কিংবা পণ্যের বাজারদর সহজেই জানতে পারছেন। এছাড়া ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, কিংবা ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং চালুর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই আর্থিক অন্তর্ভুক্তিকরণ ঘটছে।
তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনেরসঙ্গে উদ্ভাবন যেন থমকে না যায়, সে জন্য প্রয়োজনীয় সাইবার সিকিউরিটি ও নীতিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি
হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’
রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ
১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে
শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন
গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে
এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক
আফ্রিকান ফুটবল কনফারেন্সে আমন্ত্রিত ইনফান্তিনো
জনগণকে দেওয়া ওয়াদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
মিরপুরে চলন্ত বাসে আগুন
‘বিশ্বজয়ী হাফেজদের হাতে এলজিবিকিউ প্রপাগান্ডা বই তুলে দেয়া জাতির জন্য লজ্জাজনক’
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর