ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

‘তুফান’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Daily Inqilab বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২৪, ১২:২০ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ১২:২০ পিএম

সময় যত ঘনিয়ে আসছে ‘তুফান’ সিনেমার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। আলোচনায় চেয়ে বেশি সমালোচনা ঘাড়ে নিয়ে এগোচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এ সিনেমার বিরুদ্ধে। এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ।

বগুড়ার ধুনটে অবস্থিত ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুলেছেন ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর বিরুদ্ধে। ‘তুফান’ সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে- এমনটাই দাবি করলেন তিনি। তার অভিযোগ, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল তিনি ও তার মেয়ে ঈশিতা ইমু।

এ প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘আমরা আলফা আই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে। আমরা তিন লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপজিশন পার্টি পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে। আমরাও তখন নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিতে চেয়েছি। তিন লাখ ক্যাশে ও দুই লাখ টাকার চেক। এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন। আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি, সিনেমাটি নাকি ৬ লাখ টাকায় অপজিশনকে দিয়ে দিয়েছেন। আমাদের আসতে বলে, আমাদের না জানিয়ে কেন অপজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে সৌখিন নামে একটি ছেলে। তারপর আমরা প্রতিবাদ করায় ভেতর থেকে প্রযোজক শাহরিয়ার শাকিল এসে আমাদের এক ধরনের ধাক্কা দিয়েই বের করে দেওয়ার মতো আচরণ করেন।’

এ বিষয়ে জানতে সিনেমার প্রযোজক ও আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে অভিযোগটি সাকিব সৌখিন অস্বীকার করেছেন। তবে অপজিশন হল মালিকের কাছ থেকে ‘ঘুষ’ নিয়ে সিনেমাটি তাদের দিয়েছে সৌখিন, এমন অভিযোগও জানান ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ও তার মেয়ে।

জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। সংগঠন ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ও তার মেয়ে।

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে দেশের চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।

বিভাগ : বিনোদন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল

বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী