ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

রাউজানে ৯০ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Daily Inqilab রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সারের ডিলারশিপ পরিচালনা, অবৈধ মজুদ ও কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের ফকিরহাটস্থ আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি ৯০ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে ৫৯ বস্তা টিএসপি, ১০ বস্তা ডিএপি এবং ২১ বস্তা এমওপি সার। রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম ইনকিলাবকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিলার অনুমোদন ছাড়া সার বিক্রি, অবৈধ মজুদ ও সাধারণ কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করে রাখা সারগুলো জব্দ করা হয়। বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে প্রশাসনিক এই অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল জানান, বর্তমানে এলাকায় চাষাবাদের ভরা মৌসুম চলছে। এই সুযোগে কিছু অসাদূ ও নামধারী ডিলার সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছে বলে আমরা খবর পেয়েছি। এসব অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছে। সরকার সব সময় কৃষকদের উন্নয়ন ও স্বার্থকে বড় করে দেখে এখানে ব্যক্তি স্বার্থের কোনো সুযোগ নেই। কৃষকদের সার্বিক কল্যাণে উপজেলা কৃষি অফিস সর্বদা সোচ্চার রয়েছে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা

কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ

নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ

দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক

দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক

রাশিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন পরিষদে নতুন নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন পরিষদে নতুন নিষেধাজ্ঞা বিল

বরগুনায় ১১ কোটি টাকার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বরগুনায় ১১ কোটি টাকার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা অভিনেত্রীর

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা অভিনেত্রীর

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

ঢাবি এলাকায় পরপর তিন ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি এলাকায় পরপর তিন ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মক্কার কাছে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সউদী

মক্কার কাছে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সউদী

আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?

আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ